
প্রতিনিধি 17 September 2026 , 1:15:57 প্রিন্ট সংস্করণ
এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। জাপানের আইচি নাগোয়ায় হতে যাওয়া এই ম্যাচে একাদশে ৬ পরিবর্তন এনেছেন হেড কোচ পিটার বাটলার।
আগের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে কোচ রাখেননি ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিমদের মতো সিনিয়রদের। এই ম্যাচে তিনজনই ফিরেছেন। সেই সঙ্গে ফিরেছেন রক্ষণ ও আক্রমণে খেলা শামসুন্নাহার ও শামসুন্নাহার জুনিয়র।
এই পাঁচজনকে জায়গা দিয়ে বাদ পড়েছেন আনিকা রানিয়া সিদ্দিকী, মোসাম্মত সুলতানা, মোসাম্মৎ আইরিন খাতুন, মোসাম্মৎ সুরভী আরফিন আক্তার, অর্পিতা বিশ্বাস অর্পিতা।
গোলকিপার পজিশনে জায়গা হারিয়েছেন মিলি আক্তার। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন দুইবারের সাফজয়ী রুপনা চাকমা।
আগের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হারের পর একাদশ সাজানো নিয়ে কঠিন সমালোচনার মুখে পড়েন বাটলার। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেই একই ‘ভুল’ তিনি করেননি। ৬জন সিনিয়র খেলোয়াড় এই ম্যাচে মাঠে নামাতে যাচ্ছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ।
বাংলাদেশ দল:
রুপনা চাকমা (গোলকিপার), শিউলি আজিম, শামসুন্নাহার, আফঈদা খন্দকার, মারিয়া মান্দা (অধিনায়ক), কোহাতি কিসকু, মোসাম্মৎ মমিতা খাতুন, মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র।