• খেলা

    সাঁতরে স্পেনে যেতে গিয়ে প্রাণ হারালেন মরক্কোর নারী ফুটবলার

      প্রতিনিধি 3 August 2026 , 11:44:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    উন্নত জীবনের আশায় সাঁতরে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। কিন্তু সীমান্ত পাড়ি দেওয়ার সেই ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রাণ হারিয়েছেন তিনি।

    ফাতেন মরক্কোর মাগরেব অ্যাথলেটিক তেতোয়ানের নারী দলের খেলোয়াড় ছিলেন। স্প্যানিশ সংবাদ সংস্থা এফের বরাতে কাদেনা সের জানিয়েছে, মরক্কো থেকে সাঁতরে সেউতার উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় তার মৃত্যু হয়।

    ফাতেনের মৃত্যুর পর শোকবার্তা প্রকাশ করেছে মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান। ক্লাবটি জানিয়েছে, খ্যাতি কিংবা রোমাঞ্চের খোঁজে এই যাত্রায় নামেননি তিনি। সীমান্তের অন্য পাশে গিয়ে ভালো ভবিষ্যৎ গড়ে তোলাই ছিল তার লক্ষ্য।

    বিজ্ঞাপন

    ক্লাবের ভাষ্য অনুযায়ী, নিজের ভবিষ্যতের জন্য নতুন একটি পথ খুঁজছিলেন ফাতেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই তার সেই স্বপ্নের সমাপ্তি ঘটে।

    উত্তর আফ্রিকায় অবস্থিত সেউতা স্পেনের স্বায়ত্তশাসিত শহর। মরক্কোর সঙ্গে স্থল ও সমুদ্রসীমা থাকা শহরটিতে পৌঁছাতে সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক মানুষ ঝুঁকিপূর্ণ পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন।

    কয়েক দিনের নজিরবিহীন অভিবাসনচাপে সেউতা ও সংলগ্ন উপকূলে বহু মানুষের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্যে পার্থক্য থাকায় নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি। মরক্কোর পক্ষ থেকেও হতাহত ও নিখোঁজ মানুষের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি।

    ফাতেনের ক্লাব অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরে জানিয়েছে, উন্নত জীবনের আশায় এমন যাত্রায় নেমে অনেক তরুণকে চরম মূল্য দিতে হচ্ছে। সম্ভাবনাময় এই ফুটবলারের মৃত্যুতে শোক নেমে এসেছে তেতোয়ানসহ মরক্কোর নারী ফুটবলে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা 1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত 11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয় 4:59 PM পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের 4:03 PM বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’ 1:20 PM হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা 12:47 PM স্পেনে আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি