...
  • খেলা

    আর্জেন্টিনা সমর্থকের আচরণে তীব্র নিন্দা জানিয়ে তদন্তে ফিফা

      প্রতিনিধি 8 July 2026 , 3:52:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বিশ্বকাপের ম্যাচ চলাকালে লাইভস্ট্রিমে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘আইশোস্পিড’-কে বর্ণবাদী গালিগালাজ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিফা।

    বিশ্বকাপে শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভের্দের ম্যাচ চলাকালে মার্কিন সেলিব্রিটি স্পিড—যার আসল নাম ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র ও এক সমর্থকের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মঙ্গলবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা একটি বিবৃতি দেয়। সেখানে তারা জানায়, ‘ফিফা সব ধরনের বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যের তীব্র নিন্দা জানাচ্ছে।’

    বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ৩ জুলাই ২০২৬ তারিখে মিয়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভের্দে ম্যাচ চলাকালীন এক সমর্থক এবং আইশোস্পিডের মধ্যকার ঘটনাটি ফিফার নজরে এসেছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।’

    স্পিড-যার আসল নাম ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র-ফিফা, যুক্তরাষ্ট্রের মূল সম্প্রচারকারী মাধ্যম ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সাথে একটি চুক্তির অধীনে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ মাঠে বসে লাইভস্ট্রিম করছেন। এই চুক্তির ফলে তিনি ম্যাচের অফিসিয়াল ফিডও একসাথে প্রচার করতে পারছেন।

    মায়ামিতে আর্জেন্টিনা বনাম কেপ ভের্দে ম্যাচ চলাকালীন লাইভস্ট্রিমে দেখা যায়, গ্যালারির রেলিংয়ে ঝুঁকে থাকা এক নারী সমর্থক স্পিডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। স্পিড তার দিকে এগিয়ে গিয়ে জানতে চান তিনি কী বলছেন। তখন ওই সমর্থক স্পিডকে উদ্দেশ্য করে স্প্যানিশ ভাষায় বলেন, ‘চিড়িয়াখানায় গিয়ে কেঁদে আসো।

    আমেরিকান এই সেলিব্রিটির সোশ্যাল মিডিয়ায় ১৫ কোটিরও (১৫০ মিলিয়ন) বেশি ফলোয়ার রয়েছে-যার মধ্যে ইউটিউবে ৫ কোটি ৭০ লাখ, ইনস্টাগ্রামে ৫ কোটি, টিকটকে ৪ কোটি ৭০ লাখ এবং এক্স-এ ৪১ লাখ ফলোয়ার রয়েছে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে তিনি দর্শকদের বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু।

    ফিফা জানিয়েছে, বিশ্বকাপ হলো ‘একতা, বৈচিত্র্য এবং পারস্পরিক শ্রদ্ধার’ একটি উৎসব। আর সংস্থাটি এমন কাউকে স্বাগত জানাবে না যে এই ‘মূল্যবোধগুলোকে ক্ষুণ্ণ করে এমন কোনো আচরণ করবে।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:56 PM শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন • 3:16 PM আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে এবার থুতু দেওয়ার অভিযোগ • 2:50 PM ক্লাব ছাড়ছেন ‘বেবি মেসি’, কাড়াকাড়ি বার্সা-রিয়ালের • 12:53 PM রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন • 11:29 AM রোনালদোবিহীন পর্তুগাল টানা ৪ জয়ে কোয়ার্টারে • 11:18 AM বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির • 6:58 PM রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন • 6:30 PM এক দিনে দুই জার্সি, বোকায় জোড়া গোলের পর আর্জেন্টিনায় ফ্লোরেস • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.