• খেলা

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

      প্রতিনিধি 28 October 2026 , 11:19:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

    চমকে দেওয়ার মতো খবর, একাদশে নেই মুশফিকুর রহিম। আগের দিন আঙুলে চোট পেয়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল, গুরুতর কোনো সমস্যা নেই। তাই খেলতেও বাধা নেই।

    তবে টসের পর বিসিবির সরবরাহকৃত একাদশ তালিকায় পাওয়া যায়নি মুশফিকের নাম। তার জায়গায় একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়।

    খেলা শুরুর পর মুশফিকের সবশেষ অবস্থা জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। মুশফিকের সারতে তিন দিন সময় লাগবে।

    “মুশফিকুর রহিম গতকাল অনুশীলনে ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। পরবর্তী থেকে ও অবজারভেশনে ছিল। আজকে সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (কালশিটে পড়া) ইনজুরি। আশা করছি, আগামী ৩ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের ম্যাচে সে খেলতে পারবে।”

    এছাড়া আফগানিস্তানের বিপক্ষে একাদশে পরিবর্তন আছে আরও একটি। বাদ পড়েছেন ইবাদত হোসেন চৌধুরি। তার জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।

    আগের ম্যাচের মতোই তিন স্পিনার ও দুই পেসারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের। এছাড়া স্পিন বিভাগে আছেন জোমেল ওয়ারিকান ও রস্টন চেইস। পেস আক্রমণে আছেন জেডেন সিলস ও শামার জোসেফ। একাদশে নেই কিমার রোচ।

    বাংলাদেশ একাদশ:

    তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

    জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রস্টন চেইস, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:02 PM প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:48 AM বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী • 11:30 AM বিশ্বকাপের মাঝপথের সেই দুঃস্বপ্নের স্মৃতিচারণ করলেন রোমেরো • 11:19 AM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক • 4:46 PM ৪৩ রান প্রয়োজন মুশফিকের • 3:17 PM নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে • 3:08 PM ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত • 12:28 PM জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী • 11:53 AM ব্যালন ডি’অরে ৫ নম্বরে থেকেও ইতিহাস মেসির • 11:42 AM ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে