...
  • খেলা

    আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ

      প্রতিনিধি 25 July 2026 , 1:37:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলে থাকছেন না নাহিদ রানা। সাইড স্ট্রেইনে চোট পাওয়ার ফলে খেলতে পারবেন না এই সিরিজ। যে কারণে হাসান মাহমুদের কাঁধে এখন বাড়তি দায়িত্ব। লঙ্কা লিগ খেলা চলাকালে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতে ফিরে আসছেন হাসান।

    বিজ্ঞাপন

    এলপিএলে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসান বলেন, ‘অবশ্যই, আগে বাংলাদেশ দল। আগে নিজের দেশ, তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইঞ্জুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। ভালো খেলার ব্যাপারে আমরা খুবই পজিটিভ। আমরা আমাদের সেরাটা দিব।’

    হাসান বল হাতে বেশ ছন্দে আছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি সবসময় নিজের মতো থাকি। ইঞ্জুরি অবস্থায় অনেক কাজ করি এবং ইঞ্জুরি থেকে উঠে নিজেও পারফর্ম করার চেষ্টা করি। চেষ্টা থাকে সবসময় কাজের মধ্যে থাকার, যেন সুযোগ এলে মিস না করি।’

    জাতীয় দলের খেলার জন্য এলপিএল মাঝপথে ছেড়ে যাচ্ছেন হাসান। তবে আক্ষেপের চেয়ে আনন্দই বেশি এই পেসারের, ‘হ্যাঁ, অবশ্যই। যাচ্ছি টেস্ট খেলতে, ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.