• জাতীয়

    ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

      প্রতিনিধি 1 October 2026 , 1:01:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে।

    ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

    এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।

    এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:01 PM ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর • 11:56 AM বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু • 11:37 AM বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান • 11:32 AM ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান • 6:54 PM জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক • 6:46 PM পার্বত্য অঞ্চলে ক্রিকেটের সুপ্ত প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ • 3:03 PM রোনালদোকে নিয়ে পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি • 12:06 PM রোদ দেখে খুশি, ম্যাচ খেলার আশা বাংলাদেশের • 11:55 AM ১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার • 6:26 PM পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল