• জাতীয়

    “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ”

      প্রতিনিধি 10 September 2026 , 12:32:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পল্লবী ও রূপনগরের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একই সঙ্গে পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পাম্পের প্রয়োজন, পর্যায়ক্রমে সেসব এলাকায় পাম্প স্থাপন করা হবে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি পানির পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। ঢাকা ওয়াসাও এসব পাম্পের কাজ দ্রুত শুরু করতে আন্তরিকভাবে কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের কাজ শুরু হয়েছে।’

    আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন আমিনুল হক। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চান তিনি।

    পানির সংকট নিরসনের পাশাপাশি পল্লবী ও বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবির একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আমিনুল হক।

    তিনি বলেন, পল্লবী এলাকায় একটি হাসপাতাল নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কাজ শুরু হয়েছে।

    আমিনুল হক বলেন, ‘পল্লবীসহ বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি হাসপাতাল। ইনশা আল্লাহ, আপনাদের জন্য সেই হাসপাতাল নির্মাণ করা হবে।’

    নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত 11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয় 4:59 PM পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের 4:03 PM বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’ 1:20 PM হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা 12:47 PM স্পেনে আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি 12:25 PM ব্যাটিং বিপর্যয় পেরিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা 12:11 PM কাউন্টিতে উজ্জ্বল বাংলাদেশের দুই পেসার, উচ্ছ্বসিত হাসান 6:35 PM কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের দায়িত্ব পেল বাফুফে