• খেলা

    ৫ গোলের রোমাঞ্চে আবারও স্পেনের ইংলিশ বধ, কেইনের দুঃস্বপ্ন

      প্রতিনিধি 27 September 2026 , 11:19:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল স্পেন। ওয়েম্বলিতে নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

    ম্যাচ শুরুটা অবশ্য বিশ্বচ্যাম্পিয়নদেরই ছিল। মাত্র দুই মিনিটেই ইংল্যান্ডকে স্তব্ধ করে দেয় লামিন ইয়ামাল। মার্ক গেহির ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে গোল করেন স্প্যানিশ তারকা। তবে সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।

    ৩৬ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে সমতা ফেরান অ্যান্থনি গর্ডন। চার মিনিট পর নিকো ও’রাইলির ক্রসে হেডে গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হ্যারি কেইন।

    বিরতির পর ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগও পেয়েছিল ইংল্যান্ড। বেলিংহামকে ফাউল করার পর ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে পারেননি কেইন, তার শট পোস্টে লাগে।

    সেই সুযোগ নষ্টের মূল্য দ্রুতই দিতে হয় স্বাগতিকদের। ৬০ মিনিটে দানি ওলমোর পাস থেকে বদলি হিসেবে নামা অ্যালেক্স বায়েনা গোল করে স্পেনকে ২-২ সমতায় ফেরান।

    এরপর ৭৪ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন মিকেল ওইয়ারসাবাল। বায়েনার নিচু পাস থেকে গোল করে স্পেনকে আবার এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই ৩-২ ব্যবধানই ধরে রাখে বিশ্বচ্যাম্পিয়নরা।

    এর ফলে ২০২৬-২৭ নেশন্স লিগে জয় দিয়েই অভিযান শুরু করল স্পেন। অন্যদিকে বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ড ঘরের মাঠে নতুন আসরের শুরুতেই হারের স্বাদ পেল।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:19 AM ৫ গোলের রোমাঞ্চে আবারও স্পেনের ইংলিশ বধ, কেইনের দুঃস্বপ্ন • 6:06 PM বড় শাস্তির শঙ্কায় ম্যানচেস্টার সিটি • 5:43 PM ‘২০২৭ বিশ্বকাপই শেষ’-জানালেন কোহলি • 3:27 PM প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ ইকার্দির • 1:19 PM চূড়ান্ত কোয়ার্টার-ফাইনালের লাইন-আপ, বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া-দেখে নিন সূচি • 12:50 PM ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান • 11:50 AM ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ হাসপাতালে ভর্তি • 11:24 AM হাঁটুর চোটে নেশন্স লিগের দল থেকে ছিটকে গেলেন এমবাপ্পে • 11:06 AM আমিরুলের জোড়ায় ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের • 6:44 PM এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব