• খেলা

    আইপিএল নিলামে দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

      প্রতিনিধি 11 November 2026 , 7:12:26 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    আইপিএলের সবশেষ আসরে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিসিসিআইয়ের নির্দেশে টাইগার পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা।

    যার জেরে দুই দেশের সম্পর্কে উত্তাপ আরও বেড়েছিল। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।

    শোনা যাচ্ছে, আগামী আসরের জন্য আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজ। এরই মধ্যে আসন্ন মিনি নিলামে নাম জমা দিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী আইপিএলের মিনি নিলাম। সেই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

    মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার আইপিএলের নিলামে আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।

    আগামী আসরের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 7:12 PM আইপিএল নিলামে দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার • 5:55 PM শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় চমক • 3:14 PM জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী • 1:50 PM শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:22 PM হাঁটুর চোটে ছিটকে গেলেন ইয়ামাল • 11:56 AM এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ • 11:52 AM ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান • 11:39 AM প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক • 6:02 PM জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী • 5:30 PM আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড