• খেলা

    ঢাকা লিগ এবং ১ম বিভাগ ক্রিকেটে নতুন যেসব সুবিধা থাকছে

      প্রতিনিধি 20 October 2026 , 1:36:36 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ছবি: সংগৃহীত।
    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ছবি: সংগৃহীত।

    ২০২৬-২৭ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা সিসিডিএম। তবে বিসিবি সূত্রে নিশ্চিত হতে পেরেছি বিপিএল না হওয়ায় আগেই শুরু হবে ঘরোয়ার সবচেয়ে বড় এই আসর।

    সাধরণত মার্চ বা এপ্রিলে শুরু হয়ে থাকে এই লিগ। ডিপিএলের পরবর্তী মৌসুম ২০২৬-২৭ আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যা শেষ হবে একই বছরের ৭ এপ্রিল। আসন্ন আসরে ঢাকার ৫ ভেন্যুতে খেলা মাঠে গড়াবে। সেই সঙ্গে প্রস্তুত থাকবে অতিরিক্ত আরও একটি ভেন্যু। আগামী আসরে বিসিবি থেকে প্রতিটি দল ২৫ লাখ করে টাকা পাবে, যা অতীতে ছিল ১৫ লাখ টাকা।

    ডিপিএলে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিসিডিএম। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কমাতে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে যুক্ত হচ্ছে এডিআরএস। পাশাপাশি ম্যাচে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

    এ ছাড়া প্রথম বিভাগ ক্রিকেট শুরু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর থেকে। তার আগে ৪-৫ নভেম্বর হবে দল বদল। আসন্ন প্রথম বিভাগ ক্রিকেটেও থাকছে ড্রোন ব্যবহার। ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতেই এসব প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:36 PM ঢাকা লিগ এবং ১ম বিভাগ ক্রিকেটে নতুন যেসব সুবিধা থাকছে • 1:09 PM আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ • 12:28 PM কোকোর স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতা • 12:10 PM পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী • 11:26 AM যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ • 6:00 PM ডানা-গোথিয়া কাপে বিকেএসপিকে আমন্ত্রণ • 5:41 PM টিম বাসের ব্র্যান্ডিং থেকে বিসিবির আয় ২৫ লাখ টাকা • 4:12 PM আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট বিসিবি • 3:25 PM অবশেষে মিলল ক্রিকেটারের খোয়া যাওয়া ৩ লাখ টাকাও • 1:13 PM টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩