• খেলা

    চ্যাম্পিয়ন নিয়ে কোর্তোয়ার মন্তব্যে রোমেরোর জবাব

      প্রতিনিধি 11 July 2026 , 12:06:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ভীষণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিল ফ্রান্স ও স্পেন। দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। এমনকি ফাইনালে ওঠার লড়াইয়ে তারাই একে অন্যের মুখোমুখি হবে। স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া মনে করেন, এই সেমিফাইনালের জয়ী দলই হবে বিশ্ব চ্যাম্পিয়ন।

    ম্যাচ শেষে এই গোলকিপারকে স্পেনকে নিয়ে মন্তব্য করতে বলা হয়েছিল। তিনি নির্দ্বিধায় বললেন, ‘অবশ্যই তারা বিশ্বকাপ জিততে পারে। কারণ তাদের অনেক উদ্যম আছে এবং তারা দুর্দান্ত দল। আমি মনে করি এই সেমিফাইনালের বিজয়ীরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে।’

    ইউরোপের দুই জায়ান্টের ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত একটায় মুখোমুখি হবে দুদল। বেলজিয়ান গোলকিপারের মন্তব্যই স্পেন তারকা লামিন ইয়ামালের কণ্ঠে প্রতিধ্বনিত হলো, ‘আমরা বিশ্বকাপের দুটি সেরা দল। যদি তাদেরকে কেউ হারাতে পারে, সেটা আমরাই।’

    কোর্তোয়ার এরই মন্তব্য নিয়ে আর্জেন্টিনার তারকা ক্রিশ্চিয়ান কুটি রোমেরোর মতামত জানতে চাওয়া হয়। সেমিফাইনালে চোখ রেখে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে তার কথা, ‘আমরা কালকের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। এটা কঠিন হতে যাচ্ছে এবং অন্য খেলোয়াড়রা কী ভাবে বা বলে আমরা সেগুলো কানে নেই না। প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকতে পারে কিন্তু আমরা কালকের ম্যাচের দিকে মনোযোগী।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:57 PM রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র আধুনিকায়ন শেষে হস্তান্তর করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 4:02 PM ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের • 3:16 PM বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী • 1:43 PM আম্পায়ারের ভুল সিদ্ধান্তে উইকেট পেল না বাংলাদেশ • 12:40 PM ‘মেসি ভয়ংকর মিথ্যাবাদী’, কেন এমন বললেন আর্জেন্টিনার সাবেক কোচ • 11:58 AM বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা • 11:24 AM নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর • 5:54 PM যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন • 4:29 PM স্কুলে ৪র্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক • 4:02 PM জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান