...
  • খেলা

    ভোজিনিয়ার জন্য নিয়মই পাল্টে ফেলল লিগ কর্তৃপক্ষ

      প্রতিনিধি 1 August 2026 , 4:07:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    কোনো খেলোয়াড়ের জন্য পুরো লিগের নিয়ম বদলে যাওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার ক্ষেত্রে সেটিই ঘটেছে। তাকে দলে টানতে নিয়মই সংশোধন করেছে চিলির প্রিমেরা ডিভিশন। ফলে জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনিয়া’ ব্যবহারের অনুমতি পাচ্ছেন বিশ্বকাপে আলোচিত এই গোলকিপার।

    চিলির প্রিমেরা ডিভিশনের আগের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে কেবল পারিবারিক নাম ব্যবহার করা যেত। তবে ভোজিনিয়ার অনুরোধে সেই নিয়মে পরিবর্তন আনতে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে লিগের ক্লাবগুলো। ফলে এবার থেকে তিনি জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনিয়া’ লিখেই মাঠে নামতে পারবেন।

    ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের কোলো-কোলোতে যোগ দেয়ার পথে এটিই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সেই শর্ত পূরণ হওয়ায় চুক্তির পথ অনেকটাই সহজ হয়েছে।

    যদিও কোলো-কোলোতে তার যোগ দেয়া প্রায় নিশ্চিত, তবু আনুষ্ঠানিক চুক্তিতে এখনো সই হয়নি। গত মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও প্রথমে ভিসা-সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণে যাত্রা স্থগিত করেন ভোজিনিয়া।

    ক্লাবটির পরিচালক হেইমে পিজারো এবং কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের আশা, ব্যক্তিগত সমস্যার সমাধান হলেই খুব দ্রুত চিলিতে এসে দলের সঙ্গে যোগ দেবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

    সবকিছু ঠিক থাকলে কোলো-কোলোর সঙ্গে ভোজিনিয়ার প্রাথমিক চুক্তি হবে ছয় মাসের। এরপর তার পারফরম্যান্স সন্তোষজনক হলে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

    জার্সিতে নিজের পরিচিত নাম ব্যবহারের অধিকার নিশ্চিত হলেও, চিলিতে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ভোজিনিয়ার যোগদান নিয়ে সমর্থকদের মধ্যে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।

    সর্বশেষ সংবাদ
    • 6:03 PM আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর • 4:51 PM ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ২য় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর • 3:55 PM ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী • 11:43 AM আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড • 11:25 AM ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুশফিক-তাসকিন • 3:01 PM যৌন হয়রানির অভিযোগ শুনতে বিসিবির স্বাধীন কমিটি গঠন • 1:22 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী • 12:00 PM জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত • 11:23 AM রাফিনিয়ার জোড়া গোলে ভিলাকে উড়িয়ে দিল বার্সা • 7:13 PM নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.