...
  • খেলা

    ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’

      প্রতিনিধি 25 August 2026 , 5:45:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কলকাতায় হতে যাওয়া সেই ম্যাচের আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এর একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যায়। এরপরই তারা বাংলাদেশে একটি ম্যাচ খেলার জন্য প্রস্তাব দেয়।

    পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটির বাংলাদেশ সম্ভাব্য সফর নিয়ে তাই ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। যা নিয়ে কথা বলেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

    মঙ্গলবার দুপুরে বক্সিং কোচিং কোর্সের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।

    আমিনুল জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ নিয়ে তাঁর কথা হয়েছে। তবে ম্যাচ আয়োজনের সম্ভাব্য ব্যয় ও অন্যান্য বিষয় নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি।

    প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। ব্যয় ও আনুষঙ্গিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা হলে চেষ্টা করব বাস্তবায়নের।’

    ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারে পক্ষ থেকে…এ ধরনের অর্থ ব্যয় করে…যেহেতু আপনারা জানেন…বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’

    তবে স্পন্সর নিয়ে ম্যাচটি আয়োজন করতে পারলে বাফুফেকে সহায়তা করবে করবে সরকার, জানান প্রতিমন্ত্রী। বলেন, ‘বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধি দলের), তারা যদি বিভিন্ন স্পনসর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’’

    বাংলাদেশে বিশ্ব ফুটবলের বড় তারকাদের নিয়ে ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচ হয়েছিল।

    এবার ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশে এসে পল্টনের জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। ফলে ম্যাচ আয়োজনের আলোচনা আগের চেয়ে বাস্তব রূপ পেয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আমিনুল।

    তিনি বলেন, ‘বিষয়টি এখনো বেশ প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট (অর্জন) হবে।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:56 PM শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন • 3:16 PM আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে এবার থুতু দেওয়ার অভিযোগ • 2:50 PM ক্লাব ছাড়ছেন ‘বেবি মেসি’, কাড়াকাড়ি বার্সা-রিয়ালের • 12:53 PM রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন • 11:29 AM রোনালদোবিহীন পর্তুগাল টানা ৪ জয়ে কোয়ার্টারে • 11:18 AM বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির • 6:58 PM রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন • 6:30 PM এক দিনে দুই জার্সি, বোকায় জোড়া গোলের পর আর্জেন্টিনায় ফ্লোরেস • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.