• খেলা

    শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় চমক

      প্রতিনিধি 11 November 2026 , 5:55:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটিকে কেন্দ্র করে ভুটানের বিপক্ষে খেলা প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোচ।

    রক্ষণ ও আক্রমণে রদবদল এনে গড়া একাদশে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ সুযোগ দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে আর্মব্যান্ড পরার চেয়ে ড্রেসিংরুমে সবার একতাবদ্ধ থাকা এবং পারিবারিক আবহ বজায় রাখাই তার কাছে সবচেয়ে বড় বিষয়।

    এ ছাড়া ভুটানের বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। বিশ্বনাথ অবশ্য চোটের কারণে খেলছেন না।

    বাংলাদেশের একাদশ:

    মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:55 PM শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় চমক • 3:14 PM জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী • 1:50 PM শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:22 PM হাঁটুর চোটে ছিটকে গেলেন ইয়ামাল • 11:56 AM এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ • 11:52 AM ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান • 11:39 AM প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক • 6:02 PM জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী • 5:30 PM আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড • 5:24 PM ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: হামজা