...
  • খেলা

    পর্তুগালের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান রোনালদো

      প্রতিনিধি 7 October 2026 , 11:44:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না। তবে পর্তুগাল দল ছেড়ে যাওয়ার জন্য তার শাস্তি পাওয়া উচিত বলেও তিনি মনে করেন। কোচ জর্জ জেসুস দুবার কথা রাখেননি বলে তার অভিযোগ।

    ৪১ বছর বয়সী অধিনায়ক গত সপ্তাহে নেশনস লিগের ক্যাম্প ছেড়ে চলে যান। নরওয়ের বিপক্ষে তিনি বদলি হিসেবে বসে ছিলেন, মাঠে নামেননি। এরপর জানতে পারেন ডেনমার্কের বিপক্ষেও শুরুর একাদশে নেই। প্রায় ২ হাজার শব্দের বিবৃতিতে রোনালদো নিজের কাজের দায় নিয়েছেন।

    তিনি বলেছেন, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে আমার কাজের পরিণতি বিচার করতে হবে এবং আমাকে শাস্তি দিতে হবে। আমি মনে করি, শাস্তি কমানো উচিত নয়। আমি আগেই ক্ষমা চেয়েছি, কিন্তু আমি জানি, যে কোনো কাজের পরিণতি থাকে।’

    রোনালদোর দাবি, নরওয়ে ও ডেনমার্কের ম্যাচে তাকে বিশ্রামে রাখার পরিকল্পনা জেসুসের সঙ্গে ঠিক হয়েছিল। কিন্তু নরওয়ের ম্যাচের দিন কোচ বলেন, তিনি ৩০ মিনিট খেলবেন। রোনালদো বলেন, ‘আমি বিরতির পর থেকে ওয়ার্মআপ করলাম, মিনিট গুনলাম, কিন্তু আমাকে ডাকা হলো না। কোচ আমাকে দেওয়া কথা রাখেননি।’

    পরে দুজনের বৈঠকে ঠিক হয়, কোচ সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন। কিন্তু রোনালদোর মতে, সংবাদ সম্মেলনে কোচের আচরণ বৈঠকের সঙ্গে মেলেনি। তিনি বলেন, ‘আমি এমন কিছু কথা ও রূঢ়তা শুনেছি, যা আমার প্রাপ্য ছিল না।’ তাই ‘আর কোনো ভাঙা প্রতিশ্রুতির অপেক্ষা না করে’ তিনি ক্যাম্প ছাড়েন।

    তবু রোনালদো মানছেন, তার চলে যাওয়া উচিত হয়নি। তিনি বলেছেন, ‘এর দায় শুধুই আমার।’ সতীর্থ ও পর্তুগালের মানুষের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন।

    ভবিষ্যৎ নিয়ে রোনালদো বলেছেন, শারীরিকভাবে ফিট থাকলে ও গোল করতে পারলে তিনি খেলা চালিয়ে যেতে চান। তার ভাষায়, ‘নিষেধাজ্ঞার সময় শেষ হলে আমি আগের মতোই লড়াই করতে ও জিততে প্রস্তুত থাকব।’ কোচ জেসুস রোববারও অবশ্য বলেছেন, রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা আছে। রোনালদো সে কথার পরই সুযোগটা লুফে নিলেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:44 AM পর্তুগালের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান রোনালদো • 11:33 AM বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি • 11:09 AM বিদায় নক্ষত্র • 6:56 PM শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন • 3:16 PM আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে এবার থুতু দেওয়ার অভিযোগ • 2:50 PM ক্লাব ছাড়ছেন ‘বেবি মেসি’, কাড়াকাড়ি বার্সা-রিয়ালের • 12:53 PM রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন • 11:29 AM রোনালদোবিহীন পর্তুগাল টানা ৪ জয়ে কোয়ার্টারে • 11:18 AM বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.