• খেলা

    তৃণমূলের টেনিস বিকাশে মাসা একাডেমিতে ১০০ র‍্যাকেট অনুদান

      প্রতিনিধি 3 August 2026 , 6:07:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    দেশের তৃণমূল পর্যায়ে টেনিসের ভিত মজবুত করতে এবং উদীয়মান খেলোয়াড়দের উৎসাহ যোগাতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার মাসা টেনিস একাডেমি বাংলাদেশকে ১০০টি টেনিস র‍্যাকেট অনুদান হিসেবে প্রদান করা হয়েছে, যা তরুণ অ্যাথলেটদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করবে।

    অস্ট্রেলিয়ান স্পন্সর পি. জন এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনের যৌথ সহায়তায় এই অনুদান কর্মসূচিটি বাস্তবায়িত হয়। আধুনিক ও মানসম্মত ক্রীড়া সরঞ্জামের অভাবে যারা নিয়মিত অনুশীলনে পিছিয়ে পড়ত, সেইসব খুদে ও উদীয়মান খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    মাসা টেনিস একাডেমি কর্তৃপক্ষ মনে করে, তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের টেনিস খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের সহায়তা অত্যন্ত সময়োপযোগী। মানসম্মত সরঞ্জাম নিয়ে নিবিড় অনুশীলন শেষে খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

    সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত জুনিয়র টেনিস খেলোয়াড়দের হাতে এসব র‍্যাকেট তুলে দেওয়া হবে।

    বাংলাদেশের টেনিস অবকাঠামো শক্তিশালী করা এবং নতুন খেলোয়াড় উঠে আসার প্রক্রিয়া ত্বরান্বিত করায় সংশ্লিষ্ট সব অংশীদার, বিশেষ করে অস্ট্রেলিয়ান স্পন্সর এবং হাই কমিশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মাসা টেনিস একাডেমি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:56 PM বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন পুত্র তারেক রহমান • 5:13 PM মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া • 3:20 PM জিতলে নাকভির হাতেই পদক নিতে হবে ভারতকে • 2:11 PM কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের • 11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি • 11:03 AM ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী • 4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান • 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি • 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি • 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা