• খেলা

    ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত

      প্রতিনিধি 29 September 2026 , 4:22:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত হয়েছে। দেশ সেরা কোচরাই থাকছেন দলগুলোর কোচিংয়ে।

    গেল রোববার নতুন এই টুর্নামেন্টের জন্য ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। আজ হয়েছে ম্যানেজমেন্ট ড্রাফট। যেখানে প্রথমে প্রধান কোচ বাছাই করার সুযোগ পায় ব্লু-স্টার। তারা দলে ভেড়ায় সোহেল ইসলামকে।

    এরপর সুযোগ পায় একমি গ্রুপ। তারা দলে ভেড়ায় রাজিন সালেহকে। তৃতীয় ডাক যায় সিটিজেন গ্রুপের কাছ। তারা প্রধান কোচ হিসেবে দলে টেনেছে মিজানুর রহমান বাবুলকে।

    পরবর্তীতে ফরচুন গ্রুপ দলে ভেড়ায় মোহাম্মদ সালাউদ্দিনকে। সেভেন রিংস সিমেন্ট যুক্ত করে তালহা জুবায়েরকে। এ ছাড়া ওয়ালটন গ্রুপ নেয় আব্দুর রাজ্জাককে।

    ডি থ্রি ট্রফিতে ৬ দলের আইকন ক্রিকেটার হয়েছেন মুশফিকুর রহিম, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। মুশফিক সেভেন রিংস সিমেন্টের, মিরাজ ওয়ালটনের, হৃদয় ফরচুনের, মোসাদ্দেক একমির, সোহান ব্লু স্টারের এবং নাঈম শেখ সিটিজেনের আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:22 PM ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত • 4:11 PM ৭ পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল • 1:42 PM প্রতিপক্ষের চুল টেনে বিপাকে দুই ফুটবলার • 11:53 AM মেসিকে ছাড়া নতুন পরিকল্পনায় আর্জেন্টিনা • 11:24 AM ওলিসের দুর্দান্ত গোলে জিতল ফ্রান্স • 11:16 AM না খেলেই সেমি-ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান • 6:36 PM সিঙ্গাপুরের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ • 4:34 PM থাইল্যান্ডে ২ দিন ধরে বিমানবন্দরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল • 3:28 PM ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও • 3:03 PM আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল