...
  • জাতীয়

    কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ

      প্রতিনিধি 23 July 2026 , 3:44:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হবে। সারাদেশে একই তারিখ ও সময়ে একযোগে এ টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতায় দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, এ উপলক্ষে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত দলের প্রশিক্ষণের জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি ও দক্ষ খেলোয়াড় নির্বাচনের লক্ষ্যে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রতিযোগিতাটি সফল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.