• খেলা

    সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন শাপুর জাদরান

      প্রতিনিধি 7 July 2026 , 4:20:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চিকিৎসা চলছিল পুরোদমে। তার আরোগ্য প্রার্থনা করেছিলেন আপামর ক্রিকেটভক্তরা। ভারতে খেলতে গিয়ে তাকে দেখতে হাসপাতালে গিয়ে প্রার্থনা জানিয়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার শাপুর জাদরান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৭ জুলাই) মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

    বিজ্ঞাপন

    শাপুর জাদরান হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের একটি বিরল ও জটিল রোগে ভুগছিলেন। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুতর সমস্যা, যার ফলে শরীরে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি হয় এবং একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।
    গত কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হওয়ার পর আফগানিস্তানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। প্রথম দফায় চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও প্রায় ২০ দিন পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

    শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক শোকবার্তায় বোর্ড জানায়, ‘পুরো ক্যারিয়ারজুড়ে শাপুর আফগানিস্তান ক্রিকেটকে সম্মান, সাহস ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। তার অবদান ও অর্জন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের জন্য তার নিবেদন কখনোই ভোলা যাবে না।’
    শোকবার্তায় আরও বলা হয়, ‘মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার ও বিশ্বের ক্রিকেটপ্রেমীদের অনুপ্রেরণার উৎস। তার লড়াকু মানসিকতা, দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি