• খেলা

    আমিরুলের জোড়ায় ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের

      প্রতিনিধি 26 September 2026 , 11:06:25 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    এশিয়ান গেমসের পুরুষদের হকিতে নড়বড়ে শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।

    শনিবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

    দ্বিতীয় কোয়ার্টারে কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যায় বাংলাদেশ।

    ৩১তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আমিরুল। পাঁচ মিনিট পর ব্যবধান ৩-০ করেন রাসেল মাহমুদ জিমি। চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। পেনাল্টি কর্নার (পিসি) থেকে আওউলিয়া আল আরদের গোল শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

    এশিয়ান গেমসে এটি টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। এর আগে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল তারা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

    ৪ ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত।

    গ্রুপ পর্বের বাধা টপকাতে সোমবার ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:06 AM আমিরুলের জোড়ায় ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের • 6:44 PM এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব • 5:52 PM আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী • 5:31 PM বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ • 3:38 PM আপিলেও মিলল না স্বস্তি, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি • 1:25 PM ‘কাউকে ভয় পেতে আসিনি’, আসিয়ান কাপের আগে আত্মবিশ্বাসী হামজা • 11:23 AM এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয় • 11:13 AM ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক • 6:36 PM মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা • 4:30 PM রিয়ালের মুখ থেকে বার্সার ছিনিয়ে আনা কে এই হাফিজ