• খেলা

    আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ

      প্রতিনিধি 14 October 2026 , 3:27:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর ওপর ফিফার নিষেধাজ্ঞা এখন হরহামেশায় হচ্ছে। ঢাকা আবাহনীর পর এবার ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল ফিফা থেকে এসেছে এই আদেশ।

    আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন,‌ ‘গত মৌসুমে বিদেশি ফুটবলারের পাওনা বকেয়া ছিল। সেই পাওনা পরিশোধে বিলম্ব হয়েছে। এজন্য ফিফা থেকে নিষেধাজ্ঞা এসেছে। সাড়ে পাঁচ লাখ টাকার মতো বকেয়া। এই মাসের মধ্যে পরিশোধ করার চেষ্টা করছি।’

    গত মৌসুমে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস বড় সময় ফিফার নিষেধাজ্ঞায় ছিল। এই দুই দলের নিষেধাজ্ঞা কাটানোর জন্য চলতি মৌসুমের ক্লাব লাইসেন্সিং ও দলবদলের সময় কয়েক দফা পিছিয়েছে ফুটবল ফেডারেশন। নতুন মৌসুম শুরু হতে না হতেই ঢাকা আবাহনী আবার ফিফা নিষেধাজ্ঞায় পড়েছে। আবাহনীর নিষেধাজ্ঞার পর আরামবাগ এই তালিকায় যোগ হয়েছে। পাওনা পরিশোধ না করা পর্যন্ত ফুটবলারদের নিবন্ধন করাতে পারবে না ক্লাবগুলো।

    ফিফা রেজিস্ট্রশন ব্যানের তালিকায় বাংলাদেশের আটটি ফাইল রয়েছে। সক্রিয় ক্লাবের মধ্যে ঢাকা আবাহনী ও আরামবাগের একটি। ফুটবলে নিষ্ক্রয় থাকা আজমপুর, শেখ জামাল ধানমন্ডির তিনটি করে আর সকার ক্লাব ফেনীর একটি ফাইল রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:27 PM আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ • 12:22 PM মেন্ডিসের ঝড়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা • 11:51 AM আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন • 11:43 AM বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের • 6:17 PM র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে বাংলাদেশের সোবহানা • 4:20 PM বিশ্বরেকর্ড গড়লেন লিটন • 12:27 PM ইংল্যান্ড থেকেই খুঁজে আনা হবে ভবিষ্যতের ‘হামজা’ • 12:10 PM বাইরে ক্ষেপণাস্ত্র আতঙ্ক, মাঠে রোনালদোর গোল • 11:24 AM জিয়াউর রহমান স্মৃতি কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল • 6:32 PM ভবিষ্যতের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?