• খেলা

    নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

      প্রতিনিধি 13 September 2026 , 12:34:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের রানার্সআপ হওয়ার পর নতুন অধ্যায়ের পথে এগোচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে তারা। এখনো ওই সময়ের প্রীতি ম্যাচগুলোর সূচি চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য দুই বা তিনটি ম্যাচকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

    আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক সূচির দল নিয়ে স্কালোনির ভাবনায় বেশ কিছু চমক থাকতে পারে। দীর্ঘদিন পর কয়েকজন খেলোয়াড় আবারও জাতীয় দলে ফিরতে পারেন। তাদের মধ্যে রয়েছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমায় যোগ দেয়া লিওনার্দো বালের্দি। চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি বালের্দি।

    এ ছাড়া রোমার ফরোয়ার্ড সান্তি কাস্ত্রোকেও বিবেচনায় রেখেছেন স্কালোনি। স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রিভার প্লেটের কয়েকজন খেলোয়াড়ও এবার জাতীয় দলে ডাক পেতে পারেন। বিশ্বকাপ ফাইনালে ঘটে যাওয়া ঘটনার জেরে ফিফার দেয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নিয়মিত একাদশের সদস্য থিয়াগো আলমাদা অবশ্য এই দফায় থাকছেন না।

    সব মিলিয়ে এবার আর্জেন্টিনার স্কোয়াড বেশ বড় হতে পারে। বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখতে একাধিক ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশও মাঠে নামাতে পারেন স্কালোনি।

    বিজ্ঞাপন

    বিশ্বকাপজয়ী দলের মধ্যে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ ও রদ্রিগো দি পলকে দলে রাখার সম্ভাবনা রয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে পাওয়া যাবে না। পারেদেস ১০ ম্যাচ এবং মোলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন।

    জাতীয় দল থেকে অবসর নেয়ায় নিকোলাস ওতামেন্দিও থাকছেন না। তার অনুপস্থিতিতে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোকে দলের নতুন নেতা হিসেবে দেখা হচ্ছে। লিওনেল মেসির অবসরের পর রোমেরোই আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে তার শেষ অধ্যায়টা এখনো শেষ করতে চাইছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশের মাঠে হাজারো সমর্থকের সামনে মেসিকে আরেকবার খেলানোর পরিকল্পনা করছে তারা। যদিও সেই মুহূর্তের জন্য এখনই প্রস্তুত নন আর্জেন্টাইন মহাতারকা। তাই আসন্ন এই উইন্ডোতেও মেসির স্কোয়াডে থাকার সম্ভাবনা তেমন নেই।

    এদিকে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। একই সময়ে স্কালোনির নিজের ভবিষ্যৎও পুরোপুরি নিশ্চিত নয়। তবে এএফএ ইতোমধ্যে আর্জেন্টিনার হয়ে তার দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু করার পরিকল্পনা করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা 3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস 3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক 11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয় 6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা