...
  • খেলা

    আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

      প্রতিনিধি 5 September 2026 , 4:34:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই লড়াই যতটা মাঠে, তার চেয়ে কম নয় গ্যালারি ও দর্শকদের মধ্যেও। নারী ক্রিকেটেও এই প্রতিদ্বন্দ্বিতার আবহ কোন অংশে কম নয়।

    শনিবার (০৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

    টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে আছে ভারত। থাইল্যান্ড ও হংকংকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে হারপ্রীত কৌরের দল।

    অন্যদিকে পাকিস্তানের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৫ রানের ব্যবধানে হারিয়েছে তারা। ফলে ভারতের বিপক্ষে জিতে শেষ চার নিশ্চিত করার সুযোগ আছে দলটির সামনে।

    বিজ্ঞাপন

    কিন্তু ভারতের বিপক্ষে অতীত রেকর্ড পাকিস্তানের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। নারী এশিয়া কাপে এখন পর্যন্ত সাতবার দেখা হয়েছে দুই দলের। যেখানে ভারতের ৬ জয়ের বিপরীতে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান।

    টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও একই চিত্র। এখন পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়ে ভারত জিতেছে ১৪টিতে। পাকিস্তানের জয় মাত্র তিন ম্যাচে।

    সর্বশেষ সাক্ষাতের স্মৃতিও ভারতের পক্ষেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৬৪ রানে হারিয়েছিল ভারত। ফলে পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স ও মুখোমুখি লড়াই—তিন দিক থেকেই আজকের ম্যাচে ভারতের পাল্লাই ভারী।

    তবে ভারত-পাকিস্তান ম্যাচে পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। পাকিস্তানের সামনে তাই সুযোগ থাকবে আগের হিসাব বদলে দেওয়ার। আর ভারতের লক্ষ্য থাকবে সেই সম্ভাবনাকে শুরুতেই থামিয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের নিখুঁত পথচলা অব্যাহত রাখা।

    দুবাইয়ে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। টেলিভিশনে ম্যাচটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে সোনিলিভ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:34 PM আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান 4:23 PM প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রীলেখার কটাক্ষ, ১৬ মামলায় আদালতের নির্দেশ 3:33 PM গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা 11:44 AM মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম 11:26 AM বাংলাদেশ ও রাশিয়ার খাদ্য নিরাপত্তা অংশীদারত্ব: বিভ্রান্তি বনাম বাস্তবতা 11:18 AM চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে মেয়েদের উড়ন্ত সূচনা 6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.