• খেলা

    মেসির ফেরার ম্যাচে থামল ইন্টার মায়ামির জয়রথ

      প্রতিনিধি 2 August 2026 , 11:26:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের দুই সপ্তাহ পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের প্রত্যাবর্তনের ম্যাচে জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি।

    মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের ম্যাচে আজ ভোরে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ন্যু স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে মায়ামি।

    ঘরের মাঠে ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন মেসি। ১৬তম মিনিটে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করেন লুইস সুয়ারেজ। এটি ছিল চলতি এমএলএস মৌসুমে তার দশম গোল এবং শেষ চার ম্যাচে সপ্তম। এই গোলের মাধ্যমে এমএলএস ইতিহাসে প্রথম তিন মৌসুমের প্রতিটিতে অন্তত ১০ গোল ও ৫ অ্যাসিস্ট করা মাত্র পঞ্চম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন উরুগুইয়ান এই স্ট্রাইকার।

    ৩৪তম মিনিটে সমতায় ফেরে কলম্বাস। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন কাসেমিরো। মায়ামির জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ব্রাজিলিয়ান তারকার শুরুটা ভালো হলো না।

    বিজ্ঞাপন

    প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও এগিয়ে যায় মায়ামি। সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে হেডে বল জালে পাঠান নোয়া অ্যালেন। এটি ছিল চলতি মৌসুমে অ্যালেনের প্রথম গোল এবং সুয়ারেজের ষষ্ঠ অ্যাসিস্ট।

    ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। নামার তিন মিনিট পরই প্রথম সুযোগ পান এলএমটেন। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

    ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেস গোল করে কলম্বাসকে সমতায় ফেরান। এরপর যোগ করা সময়ে জয়ের একাধিক সুযোগ তৈরি করেছিলেন মেসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের ভেতরে উঁচু বল পেয়ে হেডে চিপ শট নেন। তবে সেটি দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এক মিনিট পর মেসির আরেকটি সুযোগে কাছ থেকে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

    বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলও এদিন ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন। তার উপস্থিতিতে মাঝমাঠে গতি এলেও শেষ পর্যন্ত জয়ের দেখা মেলেনি দলের।

    দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। এই ড্রয়ের ফলে এমএলএস নিয়মিত মৌসুমে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মিয়ামি।

    আগামী ৫ আগস্ট লিগস কাপের অভিযান শুরু করবে মেসির দল। নিজেদের মাঠে অ্যাতলেতিকো দে সান লুইসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ ভোর সাড়ে পাঁচটায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা 1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত 11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয় 4:59 PM পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের 4:03 PM বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’ 1:20 PM হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা 12:47 PM স্পেনে আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি