• খেলা

    টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ

      প্রতিনিধি 28 October 2026 , 3:28:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে গ্রুপপর্বের পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের এবার লড়াইটা ছিল প্লেট স্টেজের। আজারবাইজানের বাকুতে চলমান এই প্রতিযোগিতায় সেশেলসের মুখোমুখি হয়ে দারুণ এক জয় পেল বাংলাদেশ।

    ফিফার প্রকাশিত সর্বশেষ সূচি অনুযায়ী, সেশেলসের বিপক্ষে ম্যাচটি টায়ার-ই এর অংশ। আজ এই প্রতিপক্ষের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে বাংলাদেশ।

    নকআউট পর্বে টিয়ার ‘এ’তে থাকবে ৩২ গ্রুপের চ্যাম্পিয়ন ৩২ দল। তাদের মধ্যে চলবে চ্যাম্পিয়ন তথা ১ নম্বর হওয়ার লড়াই। টিয়ার ‘বি’তে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ৩২ দল। তারা খেলবে ৩৩তম পজিশনের ফাইনাল। বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করেছে ৫ নম্বরে থেকে। পঞ্চমস্থানে থাকা ৩২ দল টিয়ার ‘ই’তে। সেখানে শেষ-৩২ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ। তারপর কোয়ার্টার ও সেমিফাইনাল। এই দলগুলোর মধ্যে ১২৯তম পজিশনের ফাইনালের লড়াই চলছে।

    বাংলাদেশের পরের ম্যাচ খেলবে আগামীকালই। বাংলাদেশ সেশেলসকে হারানোয় সিঙ্গাপুর-ইউএস ভার্জিন আইল্যান্ডস ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

    বাংলাদেশ ছিল ছয় দলের ‘জি’ গ্রুপে। প্রতিপক্ষ ছিল ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। ছয় ম্যাচে দুই জয়, দুই ড্র ও দুই হারে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট।

    ফিফার এই প্রতিযোগিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, গ্রুপপর্ব শেষে কোনো দলই সরাসরি বাদ পড়বে না। প্রচলিত বিশ্বকাপের মতো শুধু নকআউট পর্বে ওঠা বা বিদায় নেওয়ার হিসাব এখানে নেই। বরং সব দলকে প্রতিযোগিতার শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:28 PM টাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ • 12:52 PM আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক • 12:02 PM প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:48 AM বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী • 11:30 AM বিশ্বকাপের মাঝপথের সেই দুঃস্বপ্নের স্মৃতিচারণ করলেন রোমেরো • 11:19 AM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক • 4:46 PM ৪৩ রান প্রয়োজন মুশফিকের • 3:17 PM নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে • 3:08 PM ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত • 12:28 PM জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী