• খেলা

    আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

      প্রতিনিধি 28 October 2026 , 12:52:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের।

    মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরুহওয়া এই টেস্টে বাংলাদেশের একাদশে মুশফিকুরের পরিবর্তে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।

    গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট পান অভিজ্ঞ এই ক্রিকেটার। বলের আঘাত লাগার পরপর মিরপুরের একাডেমি মাঠে প্রায় আধা ঘণ্টা চিকিৎসা নেওয়ার পর হাতে ব্যান্ডেজ বেঁধে ড্রেসিংরুমে ফিরে যান তিনি।

    এক্স-রে পরীক্ষায় গুরুতর কোনো ক্ষতি ধরা না পড়লেও অনুশীলনে আর ব্যাটিংয়ে ফেরেননি মুশফিক। ম্যাচের দিন পর্যন্ত টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি তাঁর।

    জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম এক ভিডিও বার্তায় জানান, চোট পাওয়ার পর থেকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে মুশফিককে।

    বায়েজিদুল বলেন, “মুশফিকের ডান হাতের তর্জনীতে ব্যথা রয়েছে এবং আজ সকাল পর্যন্ত তাঁর অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। এটি আঘাতজনিত চোট। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সিলেটে পরবর্তী টেস্টে খেলার জন্য বিবেচিত হবেন।”

    আগামী ৫ নভেম্বর সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

    এদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলার সময় কোমরের চোটে পড়া লিটন দাস সুস্থ হয়ে একাদশে ফিরেছেন। তাঁর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে কিছুটা স্বস্তি দিয়েছে।

    সর্বশেষ সংবাদ
    • 12:52 PM আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক • 12:02 PM প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:48 AM বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী • 11:30 AM বিশ্বকাপের মাঝপথের সেই দুঃস্বপ্নের স্মৃতিচারণ করলেন রোমেরো • 11:19 AM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক • 4:46 PM ৪৩ রান প্রয়োজন মুশফিকের • 3:17 PM নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে • 3:08 PM ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত • 12:28 PM জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী • 11:53 AM ব্যালন ডি’অরে ৫ নম্বরে থেকেও ইতিহাস মেসির