...
  • জাতীয়

    কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 26 July 2026 , 5:28:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কোনো এক সময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে, সেই স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দেশের ফুটবল অঙ্গনের সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

    এ সময় বিনা খরচে সরকার থেকে বিশ্বকাপ সম্প্রচার করায় দেশবাসী ও ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবল খেলবে- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের ফুটবলের জন্য, অনেক বড় একটি উৎসাহের জায়গা, উদ্দীপনার জায়গা। বাংলাদেশের মানুষ, ফুটবলপ্রেমী মানুষ যেভাবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ভক্ত, আমার দেশ কবে খেলবে? আমার বাংলাদেশকে কবে সাপোর্ট করবে? আমিও আপনার সঙ্গে একমত, আমিও সেই স্বপ্ন দেখি, সেই প্রত্যাশা করি।

    তিনি বলেন, আমি কোনো ডেট দিব না বা আমি বলব না যে ১০ বছর পরে বা ১২ বছর পরে। আমি যখন খেলোয়াড় ছিলাম তখন অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আমরাই বলেছি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের এই সুযোগ-সুবিধা দরকার। এখন আমার নিজের ঘাড়ে যখন দায়িত্ব পড়েছে, তখন আমি সেই সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ শুরু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান অনেক কিছু আসছে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যেহেতু জিরো থেকে শুরু করেছি, আমাদের বাংলাদেশের এই ফুটবলপ্রেমী, ফুটবল পাগল এই দেশ, আশা করি কোনো না কোনো এক সময় অবশ্যই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। সেই শুরুটা যেহেতু আমরা করতে পেরেছি, সেই শুরু থেকে আমি বলব হয়ত ১০ বছর কিংবা তার চেয়ে বেশি কিংবা ২০ বছর বা কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে-সেই স্বপ্নটা আমিও দেখি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.