• খেলা

    আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

      প্রতিনিধি 16 September 2026 , 11:07:03 প্রিন্ট সংস্করণ

    লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

    আরও একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন এই কিংবদন্তি। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

    এর আগে আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হারের কিছুদিন পরই জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী এই তারকা।

    তবে বিদায়ী ম্যাচের জন্য আবারও আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন মেসি। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের দলে রাখা হয়েছে তাকে। তিনটি প্রীতি ম্যাচের মধ্যে কেবল বেনিনের বিপক্ষেই খেলবেন মেসি।

    আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। আর্জেন্টিনার এই আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৩০ সেপ্টেম্বর। সেদিন কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তিন দিন পর একই স্টেডিয়ামে হবে মেসির বিদায়ী ম্যাচ।

    এএফএ জানিয়েছে, ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকেই বেনিনের বিপক্ষে ম্যাচটি দেখতে পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে। মেসির সঙ্গে কাতার বিশ্বকাপজয়ী সতীর্থ জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও দলে থাকছেন।

    এএফএ বিবৃতিতে জানায়, কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করে তারা মেসিকে ৬ অক্টোবর তার প্রাপ্য বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মেসির সম্মতি পাওয়ার পর ২০২২ বিশ্বকাপে তার সঙ্গে খেলা সব বিশ্বচ্যাম্পিয়নকেও পরিবারসহ আমন্ত্রণ জানানো হচ্ছে।

    বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির ক্যারিয়ারের ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ হবে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এলএমটেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।

    প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড

    গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি

    ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা

    মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনজালেস, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি

    ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    11:07 AM আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি 3:49 PM ‘নম্বর নাইন’ খুঁজে বেড়াচ্ছেন ডুলি 3:08 PM ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের চিঠি 11:50 AM জাতীয় দলের ক্যাম্পে ফিরে রোমাঞ্চিত জায়ান, নজর আসিয়ান কাপে 11:28 AM বিশ্বকাপের পর আর্জেন্টিনার তিন ম্যাচের সূচি, থাকছেন মেসি? 11:13 AM নেইমারকে নিয়ে আনচেলত্তির বিস্ফোরক মন্তব্য 6:05 PM বিসিবির নতুন উদ্যোগ ‘বোলার হান্ট’, এক মঞ্চে পেসার-স্পিনার খোঁজার প্রস্তুতি 5:40 PM আন্তর্জাতিক সূচিতে হাসানকে হারিয়ে হতাশ কেন্ট 4:08 PM হ্যামস্ট্রিং চোটে আসিয়ান কাপ শেষ বিশ্বনাথের 12:39 PM তিন মাসে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস জভেরেভের