• খেলা

    ঢাকায় হতে যাচ্ছে ৫ জাতির হকি টুর্নামেন্ট: ইশতিয়াক সাদেক

      প্রতিনিধি 5 August 2026 , 5:55:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন ইশতিয়াক সাদেক।

    পরিদর্শনকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ইশতিয়াক সাদেক। এ সময় দেশের হকির সামগ্রিক উন্নয়ন, নিয়মিত ঘরোয়া লিগ আয়োজন এবং নতুন তরুণ খেলোয়াড় তৈরির বিষয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।

    হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক উল্লেখ করেন, দেশের হকিকে এগিয়ে নিতে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য ক্লাবগুলোতেও যাবেন তিনি। অন্যদিকে, মোহামেডান ক্লাবের পক্ষ থেকেও দেশের হকির স্বার্থে ফেডারেশনের সব কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

    কথোপকথনের একপর্যায়ে ইশতিয়াক সাদেক জানান, চলতি বছরের ডিসেম্বরেই ঢাকায় আন্তর্জাতিক হকির একটি বড় আসর বসতে পারে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি তাইয়্যব ইকরামের সঙ্গে বিএইচএফ সভাপতির সাম্প্রতিক সাক্ষাতে ‘৫ জাতির আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট’ নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

    ইশতিয়াক সাদেক বলেন, ‘বিষয়টি একদম প্রাথমিক পর্যায়ে থাকলেও আপনাদের জানিয়ে রাখি—সম্প্রতি ওমানে আমাদের ফেডারেশন সভাপতি এফআইএইচ সভাপতি তাইয়্যব ইকরামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে, ইনশাআল্লাহ ডিসেম্বরের শুরুতেই ঢাকায় একটি ৫ জাতির আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট হতে যাচ্ছে। এ বিষয়ে তাঁর সঙ্গে আমাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। খুব শিগগিরই আপনারা ভালো একটি খবর পাবেন।’

    বাংলাদেশে ক্রিকেটের পরেই হকিতে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখছেন ইশতিয়াক সাদেক। সঠিক পরিকাঠামো ও অবকাঠামোগত জায়গায় কিছুটা বিনিয়োগ করা গেলে হকি নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব বলেও বিশ্বাস করেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি 11:03 AM ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী 4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ