• খেলা

    মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির গোল উৎসব

      প্রতিনিধি 6 August 2026 , 11:39:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে ফিরেই জ্বলে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার জোড়া গোল ও এক অ্যাসিস্টে লিগস কাপের প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

    বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল স্বাগতিকেরা। চতুর্থ মিনিটে রোমান তোরেসের পাস থেকে গোল করে সান লুইসকে এগিয়ে দেন ডেভিড রদ্রিগেস।

    তবে মায়ামিকে সমতায় ফিরতে বেশি সময় লাগেনি। ১১ মিনিটে নোয়া অ্যালেনের পাস থেকে নিখুঁত শটে গোল করেন মেসি। বিশ্বকাপ শেষে মায়ামির জার্সিতে ফেরার পর এটিই তার প্রথম গোল।

    ২৬ মিনিটে অ্যালেনের আরেকটি পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। বিরতির আগে আবারও মেসি-অ্যালেন জুটি। ৪৪ মিনিটে অ্যালেনের পাস জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।

    প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির কর্নার থেকে মিকায়েল গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মায়ামি। দুই গোলের পাশাপাশি তাই একটি অ্যাসিস্টও যোগ হয় মেসির নামের পাশে। তিনটি গোলে সহায়তা করেন অ্যালেন।

    দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে রাফায়েল ইয়োরেন্তে গোল করে সান লুইসের ব্যবধান কমান। তবে এরপর আর মায়ামির রক্ষণ ভাঙতে পারেনি মেক্সিকান ক্লাবটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই লিগস কাপ অভিযান শুরু করে মায়ামি।

    বিশ্বকাপের পর মায়ামির প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট পাননি তিনি। এবার প্রথমবার শুরুর একাদশে ফিরেই জোড়া গোল করে বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারও নিজের ছন্দে ফিরছেন।

    লিগস কাপে আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর আরেক ক্লাব মনতেরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি 11:03 AM ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী 4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ