• অপরাধ

    শেয়ার কেলেঙ্কারি: সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে

      প্রতিনিধি 6 August 2026 , 4:49:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম।

    তিনি বলেন, ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। তদন্তের শেষ ধাপের কাজ চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

    দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।

    মামলার অন্য আসামিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

    চার্জশিট দাখিলের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে দুদক।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:13 PM লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী • 3:11 PM পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার • 12:59 PM কোস্টারিকার বিপক্ষে খেলবেন মার্তিনেজ, একাদশে আরও ৪-৫ পরিবর্তন • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো • 11:25 AM ২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট • 1:15 PM এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা • 1:03 PM বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী