• অপরাধ

    অবশেষে মিলল ক্রিকেটারের খোয়া যাওয়া ৩ লাখ টাকাও

      প্রতিনিধি 19 October 2026 , 3:25:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আগেই উদ্ধার হয়েছিল বেশির ভাগ মালামাল। তবে খোঁজ পাওয়া যাচ্ছিল না ক্রিকেটার এস এম মেহেরব হাসানের নগদ তিন লাখ টাকার। অবশেষে সেই টাকাও উদ্ধার করেছে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে উদ্ধার করা অর্থসহ অন্যান্য মালামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

    শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মালামাল হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ। রাজশাহী জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    পুলিশ জানায়, উদ্ধার করা ৩ লাখ ৮ হাজার টাকা, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, তিনটি ট্রাভেল লাগেজ, একটি স্কুলব্যাগ, একটি ম্যাসাজ বেড ও চারটি প্লাস্টিকের বক্স বিসিবির প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

    এর আগে গত ১৪ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে ক্রিকেটারদের মালামালবাহী কাভার্ড ভ্যান থেকে আটটি লাগেজ চুরি হয়। ক্রিকেটাররা বিমানে রাজশাহী পৌঁছালেও তাদের ৫৪টি লাগেজ পাঠানো হয়েছিল কাভার্ড ভ্যানে। পরে মালামাল নামানোর সময় আটটি লাগেজ খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

    ঘটনার পর অভিযান চালিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রাম থেকে চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল ও অর্থ উদ্ধার করা হয়।

    এ ঘটনায় ১৫ অক্টোবর পুঠিয়া থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের একজন রুবেল আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    মালামাল ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ক্রিকেটাররা। রাজশাহীর পুলিশ সুপার জানান, বিসিবির মালামাল চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অভিযান চালানো হয়েছিল।

    সর্বশেষ সংবাদ
    • 3:25 PM অবশেষে মিলল ক্রিকেটারের খোয়া যাওয়া ৩ লাখ টাকাও • 1:13 PM টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩ • 12:15 PM ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • 11:42 AM নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ • 6:38 PM “সব ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার” • 3:40 PM নারী দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা • 2:56 PM ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি • 1:17 PM পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির • 12:57 PM তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু • 11:36 AM মার্তিনেজের সফল অস্ত্রোপচার, ফেরার সময় জানালেন নিজেই