• খেলা

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল

      প্রতিনিধি 16 September 2026 , 11:41:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্তটি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা হিসেবে মূলত নিজের নেওয়া সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল জানান, এ বিষয়ে তিনি আগেও একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন। তাই এতদিন পর ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রকাশের কারণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    তিনি দাবি করেন, উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। পাশাপাশি বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদ হিসেবেও ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানানো হয়েছিল।

    আসিফ নজরুল বলেন, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা অমূলক ছিল না। আইসিসির প্রাথমিক একটি প্রতিবেদনে ভারতে নিরাপত্তা ঝুঁকির কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

    তার ভাষ্য, বিশ্বকাপে মুস্তাফিজের উপস্থিতি, বাংলাদেশি সমর্থকদের অবাধ চলাচল এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি— এসব বিষয়কে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছিল।

    তিনি আরও বলেন, বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ চেষ্টা করেছিল। কয়েকটি দেশের সমর্থন পেলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

    সাবেক এই ক্রীড়া উপদেষ্টার দাবি, সিদ্ধান্ত নেওয়ার পেছনে দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা— এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল।

    তিনি বলেন, একটি ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নেব— এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, মাথা নত করে সব মেনে নেওয়াতে নয়।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    11:41 AM টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল 11:28 AM আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী 11:07 AM আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি 3:49 PM ‘নম্বর নাইন’ খুঁজে বেড়াচ্ছেন ডুলি 3:08 PM ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের চিঠি 11:50 AM জাতীয় দলের ক্যাম্পে ফিরে রোমাঞ্চিত জায়ান, নজর আসিয়ান কাপে 11:28 AM বিশ্বকাপের পর আর্জেন্টিনার তিন ম্যাচের সূচি, থাকছেন মেসি? 11:13 AM নেইমারকে নিয়ে আনচেলত্তির বিস্ফোরক মন্তব্য 6:05 PM বিসিবির নতুন উদ্যোগ ‘বোলার হান্ট’, এক মঞ্চে পেসার-স্পিনার খোঁজার প্রস্তুতি 5:40 PM আন্তর্জাতিক সূচিতে হাসানকে হারিয়ে হতাশ কেন্ট