• খেলা

    ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’

      প্রতিনিধি 4 October 2026 , 11:43:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ঘরের মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। পরের ম্যাচে বুধবার বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে সেই ম্যাচটিই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ ম্যাচ।

    বুরকিনা ফাসোর ম্যাচ শেষে দলের পারফরম্যান্স, নিজের চুক্তির ভবিষ্যৎ এবং লিওনেল মেসির বিদায় নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।

    মেসির বিদায় নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও থাকত, সবগুলো পূর্ণ হয়ে যেত। আমি সব জায়গা থেকে বার্তা পেয়েছি। হাহা। আমার মনে হয়, সবকিছু বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করার পালা।’

    ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ইতিহাস লিখেছেন মেসি। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা—একাধিক শিরোপায় নিজের নাম জড়িয়ে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

    মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যতের কথাও উঠে স্কালোনির বক্তব্যে, ‘আমরা সবসময় যে নস্টালজিয়ার কথা বলি, সে যখন থাকবে না, তখন সেটা অনুভব হবে। এখন সে আর এখানে থাকবে না।’

    ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’

    ঘরের মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। পরের ম্যাচে বুধবার বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে সেই ম্যাচটিই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ ম্যাচ।

    বুরকিনা ফাসোর ম্যাচ শেষে দলের পারফরম্যান্স, নিজের চুক্তির ভবিষ্যৎ এবং লিওনেল মেসির বিদায় নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।

    মেসির বিদায় নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও থাকত, সবগুলো পূর্ণ হয়ে যেত। আমি সব জায়গা থেকে বার্তা পেয়েছি। হাহা। আমার মনে হয়, সবকিছু বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করার পালা।’

    ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ইতিহাস লিখেছেন মেসি। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা-একাধিক শিরোপায় নিজের নাম জড়িয়ে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

    মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যতের কথাও উঠে স্কালোনির বক্তব্যে, ‘আমরা সবসময় যে নস্টালজিয়ার কথা বলি, সে যখন থাকবে না, তখন সেটা অনুভব হবে। এখন সে আর এখানে থাকবে না।’

    আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘আমি মনে করি সবাই আবেগপ্রবণ থাকবে। মেসিও থাকবে। সে যেদিন মনুমেন্টালের মাঠে পা রাখবে, সেদিনটি সবার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। তার এই দিনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন সেশন আছে। যতটুকু সময় বাকি আছে, আমরা তা উপভোগ করব।’

    বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির ক্যারিয়ারের ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ হবে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এলএমটেন। মেসির লিগ্যাসি কী সেটাও ব্যাখ্যা করেছেন স্কালোনি। তার মতে, সবসময় দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতাই মেসির সবচেয়ে বড় পরিচয়।

    স্কালোনি বলেন, ‘তার লিগ্যাসি হলো সবসময় সেখানে থাকার অদম্য ইচ্ছা। সে সবসময় সবার আগে আসত এবং সবার শেষে বের হতো। নিজের যত্ন নেওয়ার ধরন, প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার পদ্ধতি-এসব অনেকের চোখে পড়ে না। কিন্তু তার সতীর্থরা এগুলো দেখেছে। এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো বিকল্প নেই।’

    মেসির অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য কতটা বড় হবে, সেটিও তুলে ধরেন স্কালোনি। তিনি বলেন, ‘আমাদের খেলতে হবে, দলও চলবে। কিন্তু মাঠে তাকে থাকার যে অনুভূতি, তা অনন্য। মাঠে সে যে অনুভূতি ছড়িয়ে দেয়, অন্য কারও মধ্যে আমি কখনো এমন কিছু দেখিনি। আমরা সেটাই সবচেয়ে বেশি মিস করব। তবে আর্জেন্টিনা জাতীয় দল চলতে থাকবে।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:43 AM ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’ • 11:29 AM বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা • 5:35 PM মেসির আর্জেন্টাইন সেই সতীর্থ এখন সবজি বিক্রেতা • 4:18 PM রাতে ব্রাজিল-ভারত ঐতিহাসিক ম্যাচ, দেখবেন যেভাবে • 4:06 PM ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী • 3:07 PM পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত • 2:44 PM খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত দেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 1:13 PM মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ এক উপহার • 12:17 PM ফ্রান্সকে জিততে দিল না ইতালি • 11:46 AM জাতীয় দলের নতুন সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার মাকেতা