
প্রতিনিধি 21 October 2026 , 11:24:13 প্রিন্ট সংস্করণ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠে ম্যাচে বার্সার বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি।
পার্ক দে প্রিন্সে শুরু থেকেই আক্রমন পাল্টা আক্রমনে জমে ওঠে লড়াই। তবে ম্যাচে প্রথম লিড নেয় পিএসজি। ম্যাচের ৩৮ মিনিটে, জোয়াও নেভেসের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে দারুন ফিনিসিংয়ে স্কোর শিটে নাম তোলেন ডেজেরি ডুয়ে।
তবে ৫৫ মিনিটে সমতায় ফেরে বার্সা, তরুন লেফট ব্যাক জাভি এসপার্ট গোল করেন ফেরমিনের পাস থেকে। এরপর ৭২ মিনিটে কর্নার কিক থেকে সৃষ্ট আক্রমণে, লুকাস হার্নান্দেস গোল করলে আবারো এগিয়ে যায় পিএসজি। তবে ৭ মিনিট পর লামিন ইয়ামাল গোল করে আবারো সমতায় ফেরায় বার্সাকে।
এরপরই ঘুরে যায় খেলা। ম্যাচের ৮১ মিনিটে ভিতিনহা আর ৮৬ মিনিটে ফাবিয়ান রুইজের জোড়া গোলে ৪-২ গোলের বড় জয় পিএসজি।