• খেলা

    মেসির শেষ ম্যাচের জার্সিতে থাকছে বিশেষ চমক

      প্রতিনিধি 22 September 2026 , 1:54:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই ম্যাচে যে জার্সি পরে মাঠে নামবেন মেসি সেই জার্সিতে থাকছে বিশেষ চমক।

    বিদায়ী ম্যাচের জার্সি প্রকাশ করেছেন মেসি নিজেই। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তিনি এই জার্সিটির প্রথম ঝলক দেখান ভক্ত-সমর্থকদের। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি।’

    জার্সিটিতে রাখা হয়েছে বিশেষ নকশা ও সোনালি রঙের ছোঁয়া। জার্সিটির মূল রং থাকবে আর্জেন্টিনার চিরচেনা আকাশি। তবে এবার নকশায় থাকছে কিছুটা ভিন্নতা। মাঝ বরাবর থাকবে একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ। সাধারণ জার্সির তুলনায় এই নকশায় বিশেষত্ব আনার চেষ্টা করা হয়েছে মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে।

    জার্সির পেছনেও থাকছে আলাদা আয়োজন। মেসির নাম ও জার্সি নম্বর লেখা হবে সোনালি রঙে। আর পেছনে উঁচু-নিচু নকশায় ফুটিয়ে তোলা হবে আর্জেন্টিনার প্রতীকী ‘সান অব মে’। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচের স্মৃতিকে বিশেষ করে তুলতেই এই আয়োজন।

    আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠে মোট তিনটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

    ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এই পর্ব। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটিতেই থাকবেন মেসি।

    ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দুই দশকের বেশি সময় জাতীয় দলের জার্সিতে কাটিয়েছেন মেসি। ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জয়ের পর এবার সেই জার্সিতেই শেষবার মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন মহাতারকা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    1:54 PM মেসির শেষ ম্যাচের জার্সিতে থাকছে বিশেষ চমক 12:32 PM জিয়াউর রহমান প্রথম জাতিসংঘ ভাষণে আত্মনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্বান জানান 12:02 PM বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত 11:51 AM ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা 11:28 AM নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 10:33 AM ‘আসিয়ান কাপে কোনো ফেভারিট নেই’, বিশেষজ্ঞের সতর্কবার্তা 6:56 PM বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন পুত্র তারেক রহমান 5:13 PM মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া 3:20 PM জিতলে নাকভির হাতেই পদক নিতে হবে ভারতকে 2:11 PM কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের