• বিনোদন

    আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের ঢেউয়ে আন্দোলিত: নাদিয়া

      প্রতিনিধি 12 July 2026 , 4:49:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ জ্বরে ভুগেছে বিশ্ব। ফুটবলের মাঠ এখন উত্তপ্ত ভূমি। চলছে বিশ্বকাপের হাইভোল্টেজ জ্বর। প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতিটি জয় মাঠে বসে দেখছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন উচ্ছ্বাস।সুইজারল্যান্ডের বিপরীতে জয়ও সেলিব্রেট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে।

    কানসাস স্টেডিয়াম থেকে ছবি প্রকাশ করেছেন নাদিয়া। সঙ্গে আছেন স্বামী এফ এস নাঈম। দুজনের উচ্ছ্বাসে স্পষ্ট আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের ঢেউয়ে আন্দোলিত হচ্ছেন তারা। ক্যাপশনেও প্রকাশ পাচ্ছে বিষয়টি।

    নাদিয়া লিখেছেন, ভামোস আর্জেন্টিনা। সেমিফাইনালের পথে। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসান স্টেডিয়ামকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই সেই স্টেডিয়াম যেখানে যেখানে ফিফা বিশ্বকাপ ২০০৬-এর আসরে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি আলজেরিয়ার বিরুদ্ধে জিতেছিল। আজ এখানেই সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ!

    এর আগে একটি দীর্ঘ পোস্ট দেন নাদিয়া। খেলা শুরুর আগে দেওয়া সে পোস্টে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের দীর্ঘ পথচলা তুলে ধরেন। দলের হাজারো হৃদয় ভাঙা মুহূর্তে ছেড়ে না যাওয়ার গল্প লেখেন।

    নাদিয়ার কথায়, আমরা যারা আর্জেন্টিনার ফ‍্যান… ২০২২ এর আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে, দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তাই আর্জেন্টিনার সমর্থক হতে হলে মনোবলটা সত্যিই অনেক শক্ত হতে হয়।

    বিজ্ঞাপন

    এরপর লেখেন, আমরা ২০০২-এর হতাশা দেখেছি, ২০০৬-এর আক্ষেপ দেখেছি, ২০১০-এর ব্যর্থতা দেখেছি, ২০১৪-এর ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮-এর কষ্ট দেখেছি। তারপরও দল ছাড়িনি। অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত, আরজেতেনা। বছরের পর বছর ধৈর্য ধরে, বিশ্বাস ধরে, ভালোবাসা ধরে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে আমাদের সেই আকাঙ্খিত বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

    এরপর স্বপ্নপূরণের গল্প টেনে লেখেন, আমরা কখনও এমন একটি দলকে সমর্থন করিনি, যাদের শুধু সাফল্য দেখেই সবাই সমর্থন করে। আমাদের তখন মাত্র দুটি বিশ্বকাপ ছিল, কিন্তু স্বপ্ন ছিল-একদিন নিজের চোখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখব। সেই স্বপ্ন পূরণ হয়েছে।

    আর্জেন্টিনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা উঠে এসেছে অভিনেত্রীর লেখায়, তাই আজ যারা এই বিশ্বকাপ বা গত বিশ্বকাপ নিয়ে অনেক কথা বলছেন, তাদের শুধু একটা কথাই বলব-আর্জেন্টিনার সমর্থকরা কয়টি বিশ্বকাপ জিতেছে, সেই হিসাব দেখে এই দলকে ভালোবাসে না। তারা ভালোবাসে দলের ইতিহাস, জার্সি, আবেগ আর পরিচয়কে। এরা ট্রফির জন্য নয়, ভালোবাসার জন্য পাশে থাকে।

    আরও লেখেন, আজ আমরা চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করব। ২০২১ এর কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনার ঝুলি তে আছে অনেক অনেক সফলতার গল্প… তাই কারও হিংসাত্মক কথায় আজ আমাদের আবেগকে একটু ও ছোট করতে পারবে না।

    নাদিয়ার উপলব্ধি, আর্জেন্টিনা সমর্থকদের কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি একটি অনুভূতির নাম। তাই দলটির সমর্থকদের ভেঙে দেওয়া এত সহজ নয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:49 PM আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের ঢেউয়ে আন্দোলিত: নাদিয়া 4:26 PM বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা 4:15 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার 3:19 PM ইতালির সুদিন ফেরানোর দায়িত্বে কিংবদন্তি মালদিনি 1:31 PM ‘এই দল কখনও বিশ্বাস হারায় না’,: মেসি 12:40 PM বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড 12:25 PM সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 7:10 PM সেমিতে ওঠার মিশনে সকালে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা 6:44 PM মাঠে কেন ‘হাঁটেন’ মেসি যা জানা গেল 5:44 PM হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান