• খেলা

    ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ

      প্রতিনিধি 17 September 2026 , 12:47:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন খালেদ আহমেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে দলের জয়ের পথটা সহজ করে দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

    তবে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে বোলিং জুটিকেই এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন খালেদ। ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট শিকার করেন তিনি।

    তার বোলিংয়ে প্রথম ইনিংসে ১৬১ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। পরে দ্বিতীয় ইনিংসে দলটি থামে ১৯২ রানে।

    দিনের খেলা শেষে নিজের বোলিং নিয়ে খালেদ বলেন, ‘আমি খুবই খুশি। প্রথমত, আমি সবসময় সঠিক লাইন ও লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করি এবং নিজের প্রক্রিয়ায় ঠিক থাকি।

    প্রথম স্পেলটি কিছুটা ধীর ছিল, তবে বিরতির পর বল কিছুটা ভালোভাবে ব্যাটে আসছিল। আমরা মূলত জুটি বেঁধে বোলিং করছিলাম, আর তাতেই উইকেটগুলো এসেছে।’
    প্রথম ইনিংসে ফাইফার পাওয়ার পথে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল খালেদের। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

    এ বিষয়ে খালেদ বলেন, ‘হ্যাঁ, বিষয়টি আমার খেয়ালই ছিল না। কেউ একজন আমাকে বলল যে আমি হ্যাটট্রিক মিস করেছি। অবশ্যই, আমি হ্যাটট্রিকটি চেয়েছিলাম, তবে সব মিলিয়ে আমি খুবই খুশি। সতীর্থরাও আমার প্রশংসা করেছে, তাই আমি আনন্দিত।’

    কাউন্টিতে এর আগে কেন্টের হয়ে আলো ছড়িয়েছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে দেশে ফিরে এসেছেন তিনি। সতীর্থকে মিস করলেও তার কাছ থেকে পাওয়া শুভকামনার কথা জানিয়েছেন খালেদ।

    তিনি বলেন, ‘হাসানকে মিস করছি, তবে সে আমাকে একটি ভিডিও পাঠিয়ে শুভকামনা জানিয়েছে।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার 12:34 PM ৩ অক্টোবর শুরু এনসিএল, মিরপুরে ৪ ম্যাচ 11:41 AM টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল 11:28 AM আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী 11:07 AM আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি