• খেলা

    এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

      প্রতিনিধি 24 September 2026 , 11:23:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় হকি দল অংশগ্রহণ করেছে। আজ হকি থেকে বাংলাদেশের প্রথম জয় এসেছে। গিফুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে।

    এক সময় বাংলাদেশ শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে পরাজিত করত। কয়েক মাস আগেও এএইচএফ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছিল। এতে আজ এশিয়ান গেমসেও শঙ্কায় ছিলেন জিমিরা। যদিও শেষ পর্যন্ত সহজেই জিতেছে বাংলাদেশ।

    প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরো এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমান সরকারের দল। জেড়া গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এ ছাড়া একটি গোল করেন মাহবুব হোসেন।

    পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে। অন্যদিকে শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় রুখতে পারেনি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:23 AM এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয় • 11:13 AM ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক • 6:36 PM মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা • 4:30 PM রিয়ালের মুখ থেকে বার্সার ছিনিয়ে আনা কে এই হাফিজ • 3:03 PM এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির কাছে • 2:37 PM ছয় বছর পর ম্যারাডোনার মৃত্যুতে নতুন তত্ত্ব • 2:17 PM নারী রেফারিকে অপমান করে চাকরি হারালেন হিগুয়েনের ভাই • 12:23 PM হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারালেন নেইমার • 11:49 AM স্কালোনির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির প্রস্তাব আর্জেন্টিনার • 11:22 AM নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন