• খেলা

    মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম

      প্রতিনিধি 16 July 2026 , 12:56:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ৬০ বছর পরেও দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অপেক্ষা ফুরোল না ইংল্যান্ডের। আর্জেন্টিনার বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকার পরও ২-১ ব্যবধানে হেরে সেমিফাইনালেই তাদের দৌড় থেমেছে। টানা তৃতীয় ম্যাচে অবিশ্বাস্যভাবে কামব্যাকের গল্প লিখল লিওনেল স্কালোনির দল। ফাইনালে ওঠার পথে তারা হৃদয় ভেঙেছে ইংলিশদের। যা নিয়ে হতাশা প্রকাশ করলেও প্রতিপক্ষকে প্রশংসায় ভাসাচ্ছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।

    ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের বুলেট গতির শট এবং যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের দারুণ এক হেডে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। দুই গোলেই অ্যাসিস্ট করেন মহাতারকা লিওনেল মেসি। তার প্রশংসা ঝরছে প্রতিপক্ষ ইংলিশ মিডিয়ায়। দ্য গার্ডিয়ান লিখেছে, ‘শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডের হৃদয় ভেঙে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।’

    দ্য সান শিরোনামে শব্দের খেলায় লিওনেল মেসির নাম ব্যবহার করে লেখে, ‘অ্যানাদার মেসি কুইলোম্বো’। পর্তুগিজ শব্দ কুইলোম্বোর মাধ্যমে মূলত মেসির নৈপুণ্যে প্রতিপক্ষের ‘বিশৃঙ্খল পরিস্থিতিতে নিমজ্জিত’ হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। তাদের পূর্ণ শিরোনামে আরও উল্লেখ করা হয়– ‘যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে থ্রি লায়ন্সের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিল আর্জেন্টিনা।’

    এছাড়া, ম্যাচ শেষে জিওভানি লো সেলসো যে ‘দ্য ফকল্যান্ডস আর্জেন্টাইন’ (ফকল্যান্ডস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন, সেটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরে ট্যাবলয়েড পত্রিকাটি। তাদের ভাষ্য, ‘আর্জেন্টাইনদের ঔদ্ধত্য। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করার পর “মালভিনাস আমাদের” লেখা পতাকা নিয়ে উদযাপন করায় ক্ষোভ।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:23 PM খালেদা জিয়া হ্যান্ডবলে ফাইনালে চোখ বাংলাদেশের • 5:29 PM ক্রিকেটারদের লাগেজ চুরি, পরে উদ্ধার • 5:11 PM বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’ • 12:14 PM পোর্টসমুথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী • 11:38 AM মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি • 11:27 AM বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতে রিশাদ • 4:55 PM অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ • 4:03 PM সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! • 3:27 PM আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ • 12:22 PM মেন্ডিসের ঝড়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা