• খেলা

    ক্রিকেটারদের লাগেজ চুরি, পরে উদ্ধার

      প্রতিনিধি 15 October 2026 , 5:29:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    জাতীয় ক্রিকেট লিগের দল রাজশাহী বিভাগের খেলোয়াড়দের ৮টি লাগেজ চুরির ঘটনা ঘটেছে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কাভার্ড ভ্যান থেকে চুরি হয় এই ৮টি লাগেজ। পরে রাজশাহী জেলা পুলিশ ও বিসিবির নিরাপত্তা বিভাগের তৎপরতায় উদ্ধার হয় বেশিরভাগ মালামাল।

    ক্রিকেটাররা বিমানে এবং তাদের কিটব্যাগ কাভার্ড ভ্যান করে এক শহর থেকে আরেক শহরে যায়। ঢাকাতেও দলের বাসের সঙ্গে থাকে কাভার্ড ভ্যান। আলাদা কাভার্ড ভ্যানে ক্রিকেটারদের কিট ব্যাগ আনা-নেওয়া করা হয়। জাতীয় ক্রিকেট লিগের পরের রাউন্ডের ম্যাচ খেলতে মঙ্গলবার রাজশাহীতে যান ক্রিকেটাররা। তাদের কিট ব্যাগ রওণা হয় রাতে। কিন্তু পরদিন ব্যাগ গ্রহণ করতে গিয়ে কর্মকর্তারা দেখতে পায়, ৮টি লাগেজ মিসিং।

    কাভার্ড ভ্যান থেকে চুরি হয় স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ ও টিম বয় আব্দুল কাদেরের মোট ৮টি লাগেজ। তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন মেহেরব।

    অভিযোগপত্রে মেহেরব জানান, লাগেজগুলোর মধ্যে নিজেদের ব্যবহৃত জামাকাপড়ের পাশাপাশি তার পাসপোর্ট, একটি আইফোন, নগদ তিন লাখ টাকা ও ৩০০ ডলারের পাশাপাশি কিছু ইলেক্ট্রনিক্স সামগ্রী ছিল। এছাড়া মোহরের ব্যাগেও মূল্যবান ইলেক্ট্রনিকস সামগ্রী থাকার কথা বলা হয় অভিযোগে। আব্দুল কাদেরের ব্যাগে স্পাইকের পাশাপাশি খেলার সরঞ্জাম ছিল।

    পরবর্তীতে রাজশাহী ও নাটোর জেলা পুলিশের সহযোগিতায় কয়েকটি ব্যাগ ও জিনিসপত্র উদ্ধার করা হয়। পুলিশ পরবর্তীতে উদ্ধারকৃত জিনিসপত্র বুঝিয়ে দেয়। চুরির সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। বাকি থাকা মালামালও উদ্ধারের আশা করছেন তারা।

    জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগামী রোববার বরিশালের মুখোমুখি হবে রাজশাহী।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:29 PM ক্রিকেটারদের লাগেজ চুরি, পরে উদ্ধার • 5:11 PM বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’ • 12:14 PM পোর্টসমুথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী • 11:38 AM মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি • 11:27 AM বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতে রিশাদ • 4:55 PM অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ • 4:03 PM সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! • 3:27 PM আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ • 12:22 PM মেন্ডিসের ঝড়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা • 11:51 AM আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন