• খেলা

    প্রেমিকার ভুলে ‘২০৯৯ সাল পর্যন্ত’ গাড়ি চালানোয় নিষিদ্ধ ইকার্দির

      প্রতিনিধি 26 September 2026 , 3:27:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    থমকে আছে পেশাদার ফুটবল ক্যারিয়ার, তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মাউরো ইকার্দি এখনও নতুন ঠিকানা পাননি। এরই মাঝে বড় বিপত্তিতে পড়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। প্রেমিকার ভুলের কারণে ২০৯৯ সাল পর্যন্ত ইকার্দির গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদপত্র ‘এএস’।

    ইকার্দির সঙ্গী সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তার অজান্তেই একাধিক ট্রাফিক আইন ভঙ্গের বিষয় প্রকাশ্যে আসে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোরও ঘটনা রয়েছে। পরে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের পরিবহন মন্ত্রণালয় শাস্তি দিয়েছে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

    প্রতীকীভাবে এই সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০৯৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত। বুয়েন্স আয়ার্সের ‘প্রাদেশিক আইন ১৩৯২৭’ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটিকে একটি ‘সতর্কতামূলক বা সাময়িক নিষেধাজ্ঞা’ হিসেবে দেখানো হয়েছে এবং প্রতীকীভাবে এর শেষ সময় ২০৯৯ সাল ধরা হয়েছে। এর মানে এই নয় যে তাকে আসলেই ৭৩ বছর অপেক্ষা করতে হবে।

    ইকার্দির বান্ধবী লা চিনা সুয়ারেজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি সিটবেল্ট না পরে চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীরের অর্ধেকেরও বেশি অংশ বাইরে বের করে রেখেছেন। সে সময় গাড়িটি চালাচ্ছিলেন ইকার্দি। পরে জানা যায়, তখন তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। যা নজরে আসে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের।

    বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট সরকারি সংস্থা জানিয়েছে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা বাধ্যতামূলক। লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ, গাড়ি চালনায় তিনি নিজেকে উপযুক্ত প্রমাণ দিলেই মিলবে নতুন লাইসেন্স। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটার সুযোগ নেই।

    এদিকে, মাঠের বাইরের এমন বিপত্তির পাশাপাশি মাঠেও ইকার্দির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে তুর্কি ক্লাব গালাতাসারেই ছাড়ার পর এখন পর্যন্ত পরবর্তী গন্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:29 PM এক ইনিংসে আট ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড • 12:56 PM বাবা কারাগারে, মাঠে আলো ছড়াচ্ছেন রবিনিও জুনিয়র • 12:41 PM কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল • 6:13 PM লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী • 3:11 PM পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার • 12:59 PM কোস্টারিকার বিপক্ষে খেলবেন মার্তিনেজ, একাদশে আরও ৪-৫ পরিবর্তন • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো