• খেলা

    উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট মিরপুর ও সিলেটে

      প্রতিনিধি 8 September 2026 , 6:11:12 প্রিন্ট সংস্করণ

    ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
    ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করেছে তারা।

    মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ অক্টোবর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৫ নভেম্বর থেকে।

    মূল সিরিজে নামার আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে আগামী ২২ অক্টোবর শুরু হবে এই ম্যাচ। দুই টেস্ট ও প্রস্তুতি ম্যাচ- সবগুলো খেলাই শুরু হবে সকাল ১০টায়।

    প্রায় তিন সপ্তাহের এই সফরের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৮ অক্টোবর বাংলাদেশে চলে আসবে ক্যারিবিয়ানরা। বাংলাদেশ জাতীয় দল তখন থাকবে সংযুক্ত আরব আমিরাতে।

    বিজ্ঞাপন

    আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর এই দুই দলের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে ১৭ অক্টোবর শুরু হবে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ।

    ওই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত উঠতে পারলে ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। এর তিন দিনের মধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজটি খেলতে নামতে হবে তাদের।

    টেস্ট খেলতে প্রায় ৫ বছর পর বাংলাদেশে আসবে ক্যারিবিয়রা। এর আগে সবশেষ ২০২১ সালের সফরে ২-০ ব্যবধানে জিতেছিল তারা।

    তবে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ঐতিহাসিক এক জয় পেয়েছে তারা।

    সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:11 PM উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট মিরপুর ও সিলেটে 5:46 PM জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ 5:15 PM ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি 3:59 PM কত টাকায় কেনা যাবে ফুটবলের নতুন জার্সি 3:17 PM অক্টোবরে ত্রিদেশীয় সিরিজে লিটনরা, সূচি প্রকাশ 1:08 PM টানা তৃতীয় জয়ে গ্রুপ সেরা হকির মেয়েরা 12:38 PM বিগ ব্যাশের দুই দলের নজরে নাহিদ রানা 12:27 PM রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ 5:22 PM এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা 4:05 PM ভারতে দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের চার পদক