• আন্তর্জাতিক

    ইরানে ‘আরও তীব্র’ হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

      প্রতিনিধি 2 August 2026 , 12:04:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ইরানে ‘আরও তীব্র’ হামলার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-জাজিরার খবরে বলা হয়, শনিবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

    ট্রাম্প বলেন, ‘ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে তিনি হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ “চুক্তির মূল কাঠামো” নিয়ে সমঝোতা হয়েছে।’ তবে তিনি চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার শর্ত রেখেছেন।

    এই চুক্তির ফলে অবিলম্বে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত হবে বলে দাবি করছেন তিনি এবং ‘ইরানের পারমাণবিক হুমকি’র অবসান ঘটবে বলেও আশ্বস্ত করেছেন।

    এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘আরও তীব্র’ হামলা চালাবে।

    এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শনিবারের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার সৌদি সমকক্ষকে জানান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালালে তার ‘সমুচিত জবাব’ দেওয়া হবে।

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিষয়ক পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিঅস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পকে ফোন করে সম্ভাব্য হামলা বাতিল করে আবার আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

    শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং সম্ভব হলে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ওই অঞ্চল ত্যাগ করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার