...
  • খেলা

    ফ্রান্সকে হারিয়ে স্পেনকে ‘বিশ্বের সেরা দল’ বললেন ডি লা ফুয়েন্তে

      প্রতিনিধি 15 July 2026 , 11:30:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয়ের পর স্পেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে তার দলকে “বিশ্বের সেরা দল” বলে অভিহিত করেছেন।

    পুরো টুর্নামেন্ট জুড়েই স্পেনই সেরা দল বলে দাবি করে আসা ডি লা ফুয়েন্তে, ফ্রান্সকে ছাপিয়ে লা রোহাকে রোববারের বিশ্বকাপ ফাইনালে তোলার পর ছিলেন দারুন উচ্ছসিত ও গর্বিত।

    এটি ছিল স্প্যানিশ এই কোচের আরেকটি কৌশলগত মাস্টারক্লাস। ২০২৪ সালে তার অধীনেই স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এনিয়ে টানা তৃতীয় প্রতিযোগিতামূলক ম্যাচে ফ্রান্সকে হারানোর কৃতিত্ব দেখালেন স্প্যানিশ কোচ।

    বিজ্ঞাপন

    ডি লা ফুয়েন্তে বলেন, “প্রায় চার বছর আগে আমরা একটি ধারণা নিয়ে পথচলা শুরু করেছিলাম। আমরা সেই ধারণার প্রতি সবসময়ই অটল থেকেছি, আর সেটিই আমাদের আজ এখানে এনে দাঁড় করিয়েছে।”

    তিনি আরও বলেন, “আজ আমরা বিশ্বের অন্যতম সেরা জাতীয় দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল। এটাই পার্থক্য।”

    ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার অপেক্ষায় রয়েছে স্পেন।

    নিজের খেলোয়াড়দের প্রশংসা করে ডি লা ফুয়েন্তে বলেন, “এই খেলোয়াড়রা সবকিছুরই যোগ্য। প্রতিদিন তারা তাদের অঙ্গীকার, ঐক্য, নিঃস্বার্থ মানসিকতা ও প্রতিভার প্রমাণ দিয়েছে। তারা কঠিন কাজকেও খুব সহজ করে তুলেছে।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.