• খেলা

    টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

      প্রতিনিধি 15 July 2026 , 4:30:54 প্রিন্ট সংস্করণ

    জিম্বাবুয়ে সফরটা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হাতছাড়া করেছে সফরকারীরা।

    এবার টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা। বুধবার বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

    টস হেরেও চাওয়া পূরণ হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতলে অভিজ্ঞ এই অলরাউন্ডার নিতেন ব‍্যাটিং। অন্যদিকে হৃদয় বলেন, এটি দিনের ম্যাচ হওয়ায় উইকেটে থাকা সম্ভাব্য আর্দ্রতাকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও ছিটকে গেছেন দল থেকে। বাংলাদেশ একাদশে স্পিন আক্রমণের দায়িত্বে থাকছেন নাসুম আহমেদ ও মাহেদী হাসান।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:12 PM ‘চ্যালেঞ্জটা গ্রহণ করবে?’ মেসিকে যে প্রস্তাব দিলেন কনমেবল সভাপতি • 11:29 AM শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতকে হারাল বাংলাদেশ চ্যাম্পিয়নস • 6:55 PM সুনামগঞ্জে নারী ফুটবলে বাধা, প্রতিবাদে মহিলা ক্রীড়া সংস্থা • 3:34 PM শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা • 1:28 PM ফাহামিদুলের নতুন ঠিকানা লেভান্তে • 1:11 PM হাসানের ৫ উইকেট, ২৪০ রানে শেষ আফগানিস্তান • 12:32 PM হাসান মাহমুদের হ্যাটট্রিকে দিশেহারা আফগানিস্তান • 12:17 PM শক্ত অবস্থানে থেকে ৩য় দিনে ব্যাটিংয়ে আফগানিস্তান • 12:04 PM সৌদিতে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ ঘোষণা • 6:57 PM রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র আধুনিকায়ন শেষে হস্তান্তর করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী