• খেলা

    বিশ্বকাপজয়ী রুল্লিকে দলে টানতে চায় ম্যানচেস্টার সিটি

      প্রতিনিধি 30 July 2026 , 3:43:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ম্যানচেস্টার সিটির গোলরক্ষক দলে নতুন মুখ আনার পরিকল্পনায় এবার উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য জেরোনিমো রুল্লির নাম। ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ে খেলা অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে ভেড়াতে আগ্রহী প্রিমিয়ার লিগের ক্লাবটি। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রুল্লিই বর্তমানে সিটির অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছেন।

    ম্যানচেস্টার সিটির বর্তমান গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড লিডস ইউনাইটেডে যোগ দেয়ার দ্বারপ্রান্তে থাকায় তার বিকল্প খুঁজছে ক্লাবটি। সেই জায়গা পূরণে রুল্লিকে উপযুক্ত মনে করছেন সিটির কর্মকর্তারা। তবে তাকে প্রথম একাদশের গোলরক্ষক হিসেবে নয়, বরং জিয়ানলুইজি দোন্নারুম্মার বিকল্প হিসেবে দলে রাখতে চায় ইংলিশ ক্লাবটি।

    নতুন মৌসুমে দলের দায়িত্ব নেয়া প্রধান কোচ এনজো মারেস্কা গোলরক্ষক বিভাগে আরও গভীরতা আনতে চান। তার পরিকল্পনায় দোন্নারুম্মা থাকবেন প্রথম পছন্দের গোলরক্ষক। পাশাপাশি অভিজ্ঞ ও নির্ভরযোগ্য একজন বিকল্পও রাখতে আগ্রহী তিনি। সেই বিবেচনায় রুল্লির অভিজ্ঞতা এবং বড় মঞ্চে খেলার সক্ষমতাই তাকে সিটির নজরে এনে দিয়েছে।

    রুল্লি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। এরপর ২০২৬ বিশ্বকাপেও রানার্সআপ হওয়া আর্জেন্টিনা দলের স্কোয়াডে জায়গা পান। যদিও দুই আসরেই এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের ছায়াতেই থাকতে হয়েছে তাকে, তবু জাতীয় দলের দীর্ঘদিনের সদস্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ।

    এর কয়েক মাস আগে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন চোটে পড়ার পর রুল্লির নাম সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত তিনি মার্সেইয়েই থেকে যান। এবার ইউরোপের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার সিটির আগ্রহ তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।

    সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন মৌসুমে ফরাসি লিগ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে জেরোনিমো রুল্লিকে। পেপ গার্দিওলার বিদায়ের পর এনজো মারেস্কার অধীনে নতুন অধ্যায় শুরু করতে যাওয়া ম্যানচেস্টার সিটির স্কোয়াডে অভিজ্ঞ এই আর্জেন্টাইন গোলরক্ষক যুক্ত হন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    7:08 PM তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: আমিনুল হক 4:26 PM এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২ প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ 3:41 PM ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই 3:20 PM দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান 1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা