• খেলা

    সাফের বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি

      প্রতিনিধি 24 October 2026 , 3:51:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই স্কোয়াডে দুটি বড় চমক উপহার দিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন দুই প্রবাসী তরুণ তুর্কি-রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান।

    দুজনই সম্প্রতি বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে নিজেদের প্রতিভা প্রমাণ করেছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ফরোয়ার্ড রোনান সুলিভান গত এপ্রিলে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলা এই ফুটবলার।

    অন্যদিকে, ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার মাহি খান বর্তমানে খেলছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মাহি ক্লাবের হয়ে সাত ম্যাচে করেছেন নয়টি গোল। বয়সভিত্তিক দলের পর এবার জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পাওয়াকে এই দুই প্রবাসীর বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

    তরুণদের জায়গা করে দিতে গিয়ে সর্বশেষ আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা সত্ত্বেও স্কোয়াডে জায়গা পাননি ইমন। তবে স্কোয়াডে অভিজ্ঞতার ভারসাম্য আনতে ফেরানো হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহকে।

    সাফের ২৮ সদস্যের বাংলাদেশ দল-

    গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
    ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।
    মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া।
    ফরওয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান, মাহি খান।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:51 PM সাফের বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি • 1:27 PM বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখতে লাগবে না টিকিট • 1:02 PM মেসিকে নিয়ে আবেগঘন বার্তা বার্সেলোনার • 12:05 PM স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি • 11:34 AM অজেয় থেকে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন আফগানিস্তান • 6:48 PM অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস • 4:40 PM বাংলাদেশকে ২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • 12:09 PM আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড • 11:45 AM আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল বাংলাদেশ • 5:11 PM বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ