• খেলা

    সৈকতের চুক্তি নবায়ন না করার কারণ জানাল বিসিবি

      প্রতিনিধি 5 August 2026 , 2:56:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি বিসিবি। সময় ও সুযোগ মিললে দেশের আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় তাকে আম্পায়ার হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

    সৈকতের সঙ্গে বিসিবির বর্তমান সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর মঙ্গলবার এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

    বিসিবি জানিয়েছে, বোর্ডের আম্পায়ার হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন সৈকত। তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার পর তা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে চুক্তি করা হয়নি।

    আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে সৈকতের দায়িত্ব ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ততার কারণে আগের মতো বিসিবিকে সময় দেওয়া তার পক্ষে কঠিন হতে পারে। এ বিষয়টি বিবেচনা করেই চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।

    পূর্ণ সদস্য দেশগুলো সাধারণত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখে না বলেও জানিয়েছে বিসিবি। আন্তর্জাতিক সূচির সঙ্গে নিজ নিজ দেশের ঘরোয়া ও দ্বিপক্ষীয় সিরিজের দায়িত্ব সমন্বয় করা কঠিন হওয়াই এর প্রধান কারণ।

    চুক্তি শেষ হলেও বিসিবির অধীন ম্যাচ পরিচালনার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে না সৈকতের। তার সময় ও সুযোগ অনুযায়ী বাংলাদেশের দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দায়িত্ব দিতে পারবে বোর্ড।

    এপ্রিল মাসে চুক্তি শেষ হওয়ার পরও গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সৈকতকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। ভবিষ্যতেও একই ব্যবস্থায় তাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

    সৈকতকে বাদ দেওয়া কিংবা তার সঙ্গে বিসিবির সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলেই বোর্ডের ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে। তার আন্তর্জাতিক ব্যস্ততার সঙ্গে সামঞ্জস্য রেখেই এখন থেকে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব দেওয়ার নীতি অনুসরণ করবে বিসিবি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার