• খেলা

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে বাংলাদেশের ৬ ছক্কা

      প্রতিনিধি 31 October 2026 , 1:26:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের ব্যাটাররা। ব্ল্যাক সিম্পসনের করা ইনিংসের চতুর্থ ওভারে ছয়টি ছক্কা হাঁকান বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর পঞ্চম ওভারের প্রথম বলেও ছক্কা মেরে টানা সাত বলে সাত ছক্কার অবিশ্বাস্য কীর্তি গড়েন বাংলাদেশের ব্যাটাররা।

    ম্যাচের চতুর্থ ওভারে প্রথম দুই বলে ছক্কা হাঁকান সোহান। দ্বিতীয় বলে ছক্কা মেরে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর অবসরে যান সোহান। তার জায়গায় ক্রিজে এসেই ঝড় তোলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সিম্পসনের পরের চার বলেই চারটি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। ফলে এক ওভারে আসে ৩৬ রান, যা বাংলাদেশের ইনিংসকে নিয়ে যায় নতুন উচ্চতায়।

    এরপর পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। তাতে টানা সাত বলে সাত ছক্কার বিরল দৃশ্যের সাক্ষী হয় ম্যাচটি।

    সোহান ১৪ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে দুটি চার ও আটটি ছক্কা। অন্যদিকে মৃত্যুঞ্জয় মাত্র চার বলেই চার ছক্কায় করেন ২৪ রান। অধিনায়ক আবু হায়দারও ১০ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

    নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে। ফলে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় প্রোটিয়ারা। ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার জোরিচ ভ্যান শাল্কউইক। মাত্র ২০ বলে অপরাজিত ৭৭ রান করেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:26 PM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে বাংলাদেশের ৬ ছক্কা • 11:51 AM মাঠ ও খেলাধুলা নিয়ে বড় পরিকল্পনা আমিনুল হকের • 11:30 AM নাঈমের ক্যারিয়ার সেরা ইনিংসে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ • 11:10 AM নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড • 4:06 PM বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ • 3:16 PM ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক • 2:50 PM ‘মোলিনা ধাক্কা না দিলে পারতাম না’, ফাইনালের গোল নিয়ে নিকোর বিস্ফোরক মন্তব্য • 11:43 AM প্রথম ইনিংসে ২৭২ রানে অল আউট বাংলাদেশ • 6:59 PM ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্থগিত কোপা দেল রের সব ম্যাচ • 5:22 PM আলো-আধারের লুকোচুরিতে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান